নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ ৪১ বছরের রেকর্ড বৃষ্টি দিল্লীতে। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, দুর্যোগ না থামা অবধি দিল্লির সমস্ত স্কুল বন্ধ থাকবে। বিগত ৪১ বছরের রেকর্ড ভেঙেছে। গত দু’দিন ধরে নাগাড়ে বৃষ্টিতে ভাসছে রাজধানী। রবিবারই দেখা গিয়েছিল দিল্লির রাস্তাঘাট জলে ভেসে গেছে। দোকানপাট সব বন্ধ। বিপর্যস্ত জনজীবন। সোমবার সকালেও ছবিটা বদলায়নি। উল্টে বেড়েছে বৃষ্টির পরিমান।
প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিওয়াল।মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে, আরও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দিল্লিতে। শুক্রবার রাত থেকে ক্রমশই বাড়তে শুরু করেছিল বৃষ্টির পরিমাণ। শনিবার প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় দিল্লিতে। রাতভর চলে বৃষ্টি। যার জেরে ডুবে গিয়েছে রাজধানী শহরের একাধিক এলাকা। রাতারাতি কমে গেছে তাপমাত্রার। কিছুদিন আগে অবধি প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছিল দিল্লি। আর এখন মুষলধারে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।ভারী বৃষ্টিতে যমুনা নদীর জলস্তর বেড়েছে।
দিল্লির একাধিক জায়গায় সতর্কতা জারি হয়েছে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে বৃষ্টি হয়েছে ১৫৩ মিমি। ১৯৮২ সালের ২৫ জুলাই এক দিনে দিল্লিতে বৃষ্টি হয়েছিল ১৬৯.৯ মিমি। তারপর এ বছর একদিনে রেকর্ড বৃষ্টি হয়েছে দিল্লিতে। আগামী দু’তিন দিন আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
দুর্যোগের জেরে রবিবার সরকারি কর্মীদের ছুটি বাতিল কেজরিবাল সরকার। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
