৫ দিন রাজ্যের অনেক জেলায় ভারী বৃষ্টি! হতে পারে বড় ক্ষয়ক্ষতি ঘূর্ণাবর্তের জেরে

নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্কঃ আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সোমবার তো কয়েকটি জেলায় অত্যধিক ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার পর্যন্ত কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হবে? কী সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণাবর্তের জেরে।

পশ্চিমবঙ্গ এবং সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেইসঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প অবস্থান করছে। তার জেরে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
আজ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। একটি বা দুটি জায়গায় অত্যধিক ভারী বৃষ্টির (২০০ মিলিমিটারের বেশি) পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পঙের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে।

আগামী মঙ্গলবার বার থেকে শুক্র বার পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং এবং দার্জিলিঙের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে।দার্জিলিং এবং কালিম্পঙের কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই তিনদিনও উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে একগুচ্ছ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামবে। তিস্তা, তোর্সা, জলঢাকার মতো নদীতে জলস্তর বৃদ্ধি পাবে। বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাবে। মাঠে সবজি ক্ষতিগ্রস্ত হতে পারে। নীচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *