কর্মসূচিতে।আগামীকাল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার প্রকল্প। এদিন তা নিয়ে মুখ্য সচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেন। যে অঞ্চলগুলিতে পৌঁছানো তুলনামূলকভাবে কষ্টকর সেই অঞ্চলগুলিতে যাতে মোবাইল ভ্যান এর মাধ্যমে পরিষেবা দেওয়া যায় সে বিষয়েও জেলা শাসকদের বিশেষ নির্দেশ দিয়েছেন
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কারোর কোনও অভিযোগ জানানোর হলে সেই অভিযোগ বাক্সে অভিযোগ জানাতে পারবেন বলেই এদিন জানিয়েছেন মুখ্য সচিব। প্রত্যেকটি দুয়ারে সরকার ক্যাম্পে রাখা থাকবে হেল্প ডেস্ক। পাশাপাশি রাজ্যের তরফে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। ১৮০০৩৪৫০১১৭/০৩৩২২১৪০১৫২ সহ আরও ১৫ টি লাইন থাকবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে। এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে মোট চারটি নতুন প্রকল্প যুক্ত হয়েছে। বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন, সহ আরও দুটি নতুন প্রকল্পকে যুক্ত করা হয়েছে এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে।
আগামীকাল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার প্রকল্প। এদিন তা নিয়ে মুখ্য সচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেন। যে অঞ্চলগুলিতে পৌঁছানো তুলনামূলকভাবে কষ্টকর সেই অঞ্চলগুলিতে যাতে মোবাইল ভ্যান এর মাধ্যমে পরিষেবা দেওয়া যায় সে বিষয়েও জেলা শাসকদের বিশেষ নির্দেশ দিয়েছেন এদিনের বৈঠকে।এদিন সাংবাদিক সম্মেলন করে মুখ্য সচিব বলেন, ‘বাড়ির কাছাকাছি,এলাকার কাছাকাছি যাতে ক্যাম্প করা যায় সেই বিষয়ে দেখা হচ্ছে। ‘মূলত ১লা সেপ্টেম্বর থেকে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন আবেদন নেওয়া হবে ক্যাম্পের মাধ্যমে দুয়ারে সরকার কর্মসূচিতে। ১৮ই সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে পরিষেবা। পাশাপাশি বুথ ভিত্তিক দুয়ারে সরকার ক্যাম্প করা হবে বলেও এদিন জানানো হয়েছে নবান্নের তরফে।৪১ জন সিনিয়র আইএএস অফিসারের নজরদারিতে এবার দুয়ারে সরকার কর্মসূচি হচ্ছে।
বৃহস্পতিবার মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন। রাজ্যের তরফে পাঁচটি ডিভিশনের জন্য মোট ৪১ জন আইএএস অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে দুয়ারে সরকার প্রকল্পে নজরদারি করার জন্য। যার মধ্যে একাধিক জেলায় সাব ডিভিশন ভাগভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস অফিসারদের। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্যব্যাপী দুয়ারে সরকার কর্মসূচি। প্রত্যেকটি দুয়ারে সরকার ক্যাম্পেই থাকবে আলাদা করে অভিযোগ জানানোর জায়গা।রাজ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার। আর সেই দুয়ারে সরকার প্রকল্প নিয়ে মঙ্গলবার বিভিন্ন জেলাগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
এ দিন দুয়ারে সরকার নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ জেলাগুলিকে দিয়েছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেই নবান্ন সূত্রে খবর। পাশাপাশি এখনও একাধিক ক্ষেত্রে আধার লিঙ্ক করা যায়নি। সেই আধার লিঙ্কের কাজও যাতে দ্রুত গতিতে করানো হয়, সে বিষয়েও এদিনের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন এ বারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে হবে। এই প্রকল্পের দিকে বিশেষভাবে নজর দেওয়ার কথাও এ দিনের বৈঠকে জেলাশাসকদের দেওয়া হয়েছে।সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের জন্য একটি বিশেষ কমিটিও করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে যাতে কোনওরকম অভিযোগ না ওঠে সেদিকেও সতর্ক থাকার নির্দেশ এদিনের বৈঠকে দিয়েছেন মুখ্যসচিব বলেই নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হবে জেলায় জেলায়। ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে পরিষেবা। এ বারে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে মোট ৩৫ টি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। যার মধ্যে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন এবার নতুন অন্তর্ভুক্ত হয়েছে। এ দিনের বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দেন এই দুটি প্রকল্পের ক্ষেত্রে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা যেন কার্যকর করা হয়।মূলত দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে যদি অত্যাধিক জমায়েত তৈরি হয় তাহলে অতিরিক্ত ক্যাম্প খুলতে হবে, এ দিনের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
