নিউজ ইউএপি,কলকাতা: বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে মদন আশঙ্কা করেন যে তাঁরা থাকলে হয়ত লক্ষ্মীর ভাণ্ডার-আর স্বাস্থ্য সাথীর টাকা নাও পেতে পারেন ।
কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে যে মোটেই খুশি নয় শাসকদল তা আরও একবার প্রমাণিত হল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) কথায়।
রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, তা নিয়ে অনেক দিন ধরেই টালবাহানা চলছিল। পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনার রাজ্য পুলিশের উপরই আস্থা রাখতে বলেছিলেন। কিন্তু অবাধ শান্তিপূর্ণ ভোট হবে না এই আশঙ্কা করে বিরোধী দলগুলি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তেই অনড়।
প্রথমে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জন্য। কিন্তু কমিশন তখন বলে, তারা স্পর্শকাতর জেলা বলে কিছু চিহ্নিতই করেনি। সেই নিয়ে আবার পুনর্বিবেচনার আর্জি নিয়ে হাইকোর্টে যায় কমিশন।এরপর সুপ্রিম কোর্টে যায় কমিশন। কিন্তু সেখানেও একই রায় বহাল থাকে।
