রিঞ্জয় মিত্র,নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ ব্যালটে কালি ছেটানোর অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম রিঙ্কু রায় রাজভর। কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তিনি। মঙ্গলবার সকালে ভোটগণনা শুরু হতেই নৃপেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়ের গণনা কেন্দ্রে উপস্থিত হন তিনি। গণনার সময় বেগতিক বুঝেই তিনি ব্যালটে কালি ঢেলে দেন বলে বিরোধীদের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তেতে ওঠে নৃপেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়ের গণনা কেন্দ্র। হাতাহাতি বাঁধার উপক্রম হয়।
গণনা চলাকালীন তৃণমূল প্রার্থী হঠাৎ কেন্দ্রে ঢোকেন এবং ব্যালটের উপর কালি ঢেলে দেন।বিজেপির অভিযোগ, তৃণমূল ওই বুথে কম ভোট পেয়েছিল। বিজেপির পক্ষেই ভোট পড়েছিল বেশি। কোচবিহারে ভোটগণনা চলাকালীন ব্যালট কাগজের মধ্যে কালি ঢেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে যা নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে কোচবিহার ১ ব্লকের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ৪/৪১ নম্বর বুথে। গণনার কাজ থমকে গিয়েছে মাঝপথে।স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটের গণনা চলাকালীন তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভর হঠাৎ কেন্দ্রে ঢোকেন। তৃণমূল ওই বুথে কম ভোট পেয়েছিল। বিজেপির পক্ষেই ভোট পড়েছিল বেশি। সেই ফল দেখেই তিনি ইচ্ছে করে কালি ঢেলে দেন ব্যালটের উপর।
এ প্রসঙ্গে বিজেপির এজেন্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাস বলেন, ‘‘যতটা গণনা হয়েছিল, তাতে তৃণমূল মাত্র তিনটে ভোট পেয়েছিল। বিজেপির পক্ষেই বেশি ভোট পড়েছিল। তৃণমূল প্রার্থী এবং তাঁর স্বামী গণনাকেন্দ্রে বসেছিলেন। ভোট কম পড়ছে দেখে ওঁর স্বামী ওঁকে ইশারা করলেন। তা দেখেই তৃণমূল প্রার্থী চেয়ার থেকে উঠে ব্যালটের কাছে চলে গেলেন। ব্যালটের মধ্যে কালি ঢেলে সব ওলটপালট করে দিলেন।’’ সঙ্গে সঙ্গে তৎপর হন ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওই প্রার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রিংকু রায় রাজভরকে গ্রেফতার করেছে পুলিশ। রিঙ্কুর অবশ্য দাবি, ওখানে হট্টগোল চলছিল। তখন অসাবধানতায় ব্যালটে কালি পড়ে যায়। এই ঘটনা কোনওভাবেই ইচ্ছাকৃত নয়।
