মৃত্যু বিমানবাহিনীর পাইলটের, জর্দানে হেলিকপ্টার বিধ্বস্ত

নিউজ ইউএপি ডেস্ক: মঙ্গলবার একজন সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। হেলিকপ্টারটি সোমবার একটি প্রশিক্ষণ মিশনে থাকার সময় বাকাতে বিধ্বস্ত হয়। জায়গাটি আম্মানের ঠিক উত্তরে একটি বড় ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে অবস্থিত। হেলিকপ্টারে দুজন পাইলট ছিলেন। তাদের আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মেজ মাহমুদ আল হারাসিস নামের একজন মারা যান।

জর্দানের রাজধানী আম্মানের কাছে একটি কোবরা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর দেশটির বিমানবাহিনীর একজন পাইলট মারা গেছেন। ২০১৫ সালে দেশটির একজন প্রশিক্ষক ও তার ইরাকি ছাত্র নিহত হন। তাদের যুদ্ধবিমান দেশের উত্তরে বিধ্বস্ত হয়েছিল। ২০১৩ এবং ২০১৪ সালেও তিনজন পাইলট ওই এলাকায় প্রশিক্ষণ মিশনে নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *