মিমির বিয়ে নিয়ে ভক্তদের কৌতুহল

 নিউজ ইউএপি,অন লাইনঃ মিমির বিয়ে নিয়ে ভক্তদের কৌতুহল শেষ হচ্ছে না। মিমির ভক্তরা বারবার তাকে প্রশ্ন করেন তিনি কবে বিয়ের পিঁড়িতে বসবেন? মিমির প্রাক্তন প্রেমিক রাজ চক্রবর্তী এবং তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন এই বছর। এই খবর প্রকাশ্যে আসার পরপরই মিমিকে তার বিয়ে নিয়ে প্রশ্ন করতে শুরু করেন ভক্তদের একাংশ। মিমি অবশ্য সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেই একটি ভিডিও পোস্ট করেছিলেন শুভশ্রীর দ্বিতীয়বার মা হওয়ার খবর পাওয়ার পরেই মিমি এই ভিডিওটি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে তিনি একটি রেস্তোরাতে বসে ডেজার্ট খাচ্ছেন।

ব্যাকগ্রাউন্ডের শোনা যাচ্ছে একটি কন্ঠ যে বলছে, ”এখনও আমার ছেলেমানুষি শেষ হচ্ছে না, আর আমার বন্ধুদের বাচ্চা হচ্ছে…বুঝতে পারছি না দুনিয়া দ্রুত গতিতে চলছে নাকি আমি ধীর গতিতে…’’। তবে তাতেও অবশ্য এখন টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের মধ্যে । অবিবাহিতা রয়েছেন শুধু মিমি চক্রবর্তী, বেশিরভাগই বিবাহিতা।তার বান্ধবী শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত জাহান , শ্রাবন্তী চ্যাটার্জী-দের বিয়ের পর সন্তানও হয়ে গিয়েছে। অথচ মিমি এখনও বিয়ের পিঁড়িতে বসলেন না। নিজেকে এতদিন সিঙ্গেল বলেই দাবি করে এসেছেন এই টলিউড সুন্দরী।বিয়ে তো দূরের কথা, তিনি নাকি প্রেমও করছেন না।

সোশ্যাল মিডিয়াতে বারবারই মিমিকে তার বিয়ে নিয়ে ভক্তদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়। তিনি কবে বিয়ে করছেন? আদেও বিয়ে করবেন কিনা এইসব প্রশ্নে জেরবার করে তুলছে তাকে ফ্যানেরা। সোশ্যাল মিডিয়াতে একটি প্রশ্নোত্তর পর্বে মিমিকে একজন জিজ্ঞেস করেন, বিয়ে কবে করবেন আপনি? যার উত্তরে মিমি মজা করে বলেন, “কী জন্য করব বিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *