ইডি দফতরে ‘বিস্ফোরক’ সায়নী ঘোষ! এ কী বললেন তারকা-নেত্রী?

 

নিউজ ইউ পি ডেস্ক ঃ

পঞ্চায়েতের প্রচারের মাঝেই ইডি তলব। সিজিওতে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সায়নী ঘোষের। এত দুর্দিন আসেনি। পাল্টা কটাক্ষ শমীকের। ইডি তলবে হাজিরা দিতে আজ সকালে সল্টলেকে সিজিওতে পৌঁছন সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিতেই এদিন ইডি দফতরে যান যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। কুন্তল ঘোষকে জেরায় লেনদেনের একাধিক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে।

সায়নী ঘোষের গল্ফগ্রিনের যে ফ্ল্যাট কেনা ঘিরে উঠেছে প্রশ্ন সেই ফ্ল্যাটে যেতে জানা যায় বেশ কিছু নতুন তথ্য। জানা যায় ফ্ল্যাটটি কেনার জন্য দু-দুবার সায়নী ঘোষের সঙ্গেই ওই এলাকায় আসেন খোদ কুন্তল ঘোষ। শুধু তাই নয় স্থানীয় বাসিন্দাদের কথায় ফ্ল্যাটটির কেনার জন্য বুকিং মানি দিতেও এসেছিলেন কুন্তল। ২০২০ সালে সায়নী ঘোষ ২০ লক্ষ টাকা দিয়ে এই ফ্ল্যাটটি বুক করেন বলেই জানা যাচ্ছে এক স্থানীয় বাসিন্দার মুখে। তাঁর দাবি, আনুমানিক এক কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাটটি কেনেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। যার বুকিং এর কুড়ি লক্ষ টাকা দেওয়া হয় নগদে যা অবাক করে এলাকার বাসিন্দাদের। আচমকা এত টাকা কথা থেকে পেলেন সায়নী? সেই প্রশ্নও তোলেন এলাকার মানুষ।

ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করে ইডি। প্রায় ১১ ঘণ্টা জেরার পরে বেরিয়ে আসেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। সংবাদমাধ্যমের সামনে স্পষ্ট জানিয়ে দেন তাঁর অবস্থান।

পঞ্চায়েত ভোটের মুখে বুধবার সকাল থেকে ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করে ইডি। প্রায় ১১ ঘণ্টা জেরার পরে বেরিয়ে আসেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। সংবাদমাধ্যমের সামনে স্পষ্ট জানিয়ে দেন তাঁর অবস্থান।৫ জুলাই ফের তলব সায়নী ঘোষকে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *