নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ টানা ৩ দিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপ! প্রায় সমস্ত জায়গাতেই কম-বেশি ঝড়- বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে (South Bengal) ক্রমশই বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। বাদ যাবেনা উত্তরবঙ্গেও। আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে । বৃষ্টির দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। গত কালের মতো আজও বর্ষণে তোলপাড়। রাতের দিকেও দাপট দেখাতে পারে বর্ষণ।
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ভাগলপুর, মালদা, মিজোরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে রয়েছে। ফলে বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরী হওয়া প্রচুর পরিমানে জলীয়বাষ্পর কিছুটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গেও প্রবেশ করছে। যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরেও।সাইক্লোনিক সার্কুলেশনটি বিস্তৃত রয়েছে বাংলাদেশের উত্তর প্রান্ত দিয়ে৷ এটি লোয়ার ও মিডল ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবর্তটি৷সাইক্লোনিক সার্কুলেশনটি বিস্তৃত রয়েছে বাংলাদেশের উত্তর প্রান্ত দিয়ে৷ এটি লোয়ার ও মিডল ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবর্তটি৷মৌসুমী অক্ষরেখার পশ্চিম প্রান্তটি হিমালয়ের পাদদেশ দিয়ে বিস্তৃত৷ পূর্ব প্রান্তটি গোরক্ষপুর, সাপুল , কোচবিহার হয়ে মণিপুর পর্যন্ত বিছিয়ে রয়েছে৷এছাড়া পশ্চিমি ঝঞ্ঝা মধ্য ট্রপোস্ফিয়ার স্তর দিয়ে বিছিয়ে রয়েছে৷
সমুদ্রতল থেকে বিস্তৃত রয়েছে ৫.৮ কিমি পর্যন্ত৷এই তিনটি অ্যাকটিভ ওয়েদার কন্ডিশনের দরুণ ভারতের বিভিন্ন প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷বাংলাদেশের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি জারি থাকলেও এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা নেই৷ তবে কলকাতা, হাওড়া,দুই ২৪ পরগণা, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়খণ্ড, পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, সমুদ্রের উপকূলবর্তী জেলা গুলিতে ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি যা ছিল তা অনেকটাই মেটার আশঙ্কা। আগামী ৩ দিন জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।আজ থেকেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়াতেও তাপমাত্রার পারদ পড়বে অনেকটাই। তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস এই জেলায়।আজ রাতে ও কাল বাঁকুড়া , পুরুলিয়া , পশ্চিম বর্ধমান , বীরভূম , নদীয়া , মুর্শিদাবাদ , হাওড়া , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাগুলিতে।
আবহাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে (North Bengal) ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলা গুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বেশি বৃষ্টি হতে পারে।এই সব কটি জেলাতেই বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে৷ তবে একনাগারে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই৷আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ি হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকার জেলাগুলিতে আগামী ১০ ও ১১ আগস্ট তারিখে ভারী ও মাঝারি বৃষ্টি হবে৷
অ্যাকুওয়েদারের আপডেট অনুযায়ী কলকাতা ওয়েদার আপডেটে বুধবার দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ তবে বৃষ্টিপাত ইতঃস্তত, বিক্ষিপ্ত বৃষ্টির পরিমাণ বজায় থাকবে৷এদিকে কয়েকদিন টানা বৃষ্টির জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার পরিমাণ খানিকটা একধাক্কায় কমে গেছে৷কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হতে পারে ৯১ শতাংশ পর্যন্ত৷ ফলে অস্বস্তিজনক পরিস্থিতি তৈরি হবে৷ফিল লাইক তাপমাত্রা অত্যন্ত বেশি থেকে সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হবে৷ দিনের বিভিন্ন সময়ে সর্বাপেক্ষা বেশি বৃষ্টির সম্ভবনা ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত থাকবে৷
