একদিকে ভুমিকম্প আর একদিকে ঝড়

ভোররাতে ভূমিকম্প হওয়ায়, এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি।একদিকে ভুমিকম্প আর একদিকে ঝড় নবমীতেই বড় আপডেট দিল আবহাওয়া দফতর। দেশের মৌসম ভবনের সর্বশেষ রিপোর্টে উৎসবের মরশুমে মাথায় হাত। বঙ্গোপসাগর এবং আরব সাগরে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর আইএমডি।পুজোর নবমীতেই বড় আপডেট দিল আবহাওয়া দফতর। দেশের মৌসম ভবনের সর্বশেষ রিপোর্টে উৎসবের মরশুমে মাথায় হাত।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ দশমীর ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভোর ৪টে ১৭ মিনিটে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।অষ্ঠমীর পর দশমী। একদিনের ব্যবধানে ফের ভূমিকম্পউল্লেখ্য, এর আগে রবিবার, অষ্টমীর দিনও ভূমিকম্প অনুভূত হয় নেপালে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.১। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী কাঠমাণ্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে, ধাদিংয়ে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দিল্লি-এনসিআর অঞ্চলেও মাটিতে কাঁপুনি অনুভূত হয়েছিল।

তার আগে গত ১০ অক্টোবরও ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল নেপালে।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, নেপালের কাঠমাণ্ডুর অদূরেই এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল। ভোররাতে ভূমিকম্প হওয়ায়, এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি। প্রশাসনের তরফে এলাকা পরিদর্শনের পরই ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, জানা যাবে।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, নেপালের কাঠমাণ্ডুর অদূরেই এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল। ভোররাতে ভূমিকম্প হওয়ায়, এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি।

একদিকে ভুমিকম্প আর একদিকে ঝড় নবমীতেই বড় আপডেট দিল আবহাওয়া দফতর। দেশের মৌসম ভবনের সর্বশেষ রিপোর্টে উৎসবের মরশুমে মাথায় হাত। বঙ্গোপসাগর এবং আরব সাগরে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর আইএমডি।পুজোর নবমীতেই বড় আপডেট দিল আবহাওয়া দফতর। দেশের মৌসম ভবনের সর্বশেষ রিপোর্টে উৎসবের মরশুমে মাথায় হাত। বঙ্গোপসাগর এবং আরব সাগরে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর আইএমডি। আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস বলছে আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে জোড়া ঘূর্ণিঝড় তৈরি হবে প্রায় একইসময়ে। এমন বিরল ঘটনা ২০১৮ সালে শেষ ঘটেছিল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।জানা যাচ্ছে বিরল এই ঘটনা সচরাচর ঘটতে দেখা যায় না দেশের আবহাওয়ায়।

জানা যাচ্ছে ২০১৮ সালে ঘূর্ণিঝড়- লুবান এবং তিতলি- একই সময়ে যথাক্রমে আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে গিয়েছিল। এবার একইরকম ঘটনা ঘটতে পারে ঘূর্ণিঝড় তেজ ও ঘূর্ণিঝড় হামুন তৈরি হলে।ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)-র পূর্বাভাস অনুসারে, আরব সাগরে ‘তেজ’ নামে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। অন্যদিকে ঘূর্ণিঝড় ‘হামুন’ ক্রমশ রূপ নিচ্ছে বঙ্গোপসাগরের বুকে।ঘূর্ণিঝড় তেজ আরব সাগরে আজ বিকেলের পরেই একটি অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশংকা করা হচ্ছে। আইএমডি রবিবার X (পূর্বে ট্যুইটার) হ্যান্ডেলের একটি পোস্টে এমনটাই পূর্বাভাস দিয়ে জানিয়েছে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *