যুব ভোটারদের মন পেতে মরিয়া

এই সম্মেলনে দেশের এক কোটি নতুন ভোটারকে সম্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তরুণ প্রজন্মকে নিজেদের পাশে পেতে ১৮-২৩ বছর বয়সি যুব ভোটারদের মন পেতে মরিয়া চেষ্টা শুরু করেছে বঙ্গ পদ্ম শিবিরও৷ আর এই লক্ষ্যেই আজ দেশের ৫০০০ জায়গায় ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হচ্ছে, যেখানে এক কোটির বেশি প্রথম বারের ভোটারকে সম্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ সামনেই লোকসভা নির্বাচন৷ রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে৷ ২৪ -এর লোকসভা নির্বাচনে তরুণ প্রজন্মকে পাশে পেতে বিজেপি মরিয়া৷ এই কারণেই আজ ২৫ জানুয়ারি ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ ভার্চুয়ালি এই সম্মেলন হবে দেশের ৫০০০টি জায়গায়৷ যার মধ্যে বাংলার ৪৬৩ টি জায়গাকে বেছে নেওয়া হয়েছে। নতুন ভোটারদের সঙ্গে সেই সমস্ত এলাকায় রাজ্য এবং জেলা স্তরের পদ্ম নেতারা থাকবেন বলে জানা গিয়েছে। বিজেপির পক্ষ থেকে সম্মেলনের নাম দেওয়া হয়েছে ​​’নমো নব মতদাতা সম্মেলন’৷

এ ছাড়াও এই সম্মেলনে দেশের এক কোটি নতুন ভোটারকে সম্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তরুণ প্রজন্মকে নিজেদের পাশে পেতে ১৮-২৩ বছর বয়সি যুব ভোটারদের মন পেতে মরিয়া চেষ্টা শুরু করেছে বঙ্গ পদ্ম শিবিরও৷ আর এই লক্ষ্যেই আজ দেশের ৫০০০ জায়গায় ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হচ্ছে, যেখানে এক কোটির বেশি প্রথম বারের ভোটারকে সম্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷বাংলার ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের ৪৬৩ টি জায়গায় আজ, বৃহস্পতিবার ‘নমো নব মতদাতা সম্মেলন’-কে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য শোনানোর আয়োজন করছে রাজ্য বিজেপি। ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ দেশের নতুন ভোটার যাঁরা চব্বিশের লোকসভা নির্বাচনে প্রথমবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তাঁদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সেই বক্তব্য এ রাজ্যের নতুন ভোটারদেরও শোনানোর উদ্যোগ নিয়েছে বঙ্গের পদ্ম শিবির। গত ১৩ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত নতুন ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনের বিশেষ উদ্যোগ নেয় ভারতীয় জনতা যুব মোর্চা। যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, ‘ গত কয়েক দিন ধরে মিসড কল এবং নানাভাবে প্রচারের মাধ্যমে আমরা প্রায় সাড়ে সাত লক্ষ নতুন ভোটারের সঙ্গে সংযোগ স্থাপন করেছি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই সমস্ত নতুন ভোটারদের একত্রিত করে প্রধানমন্ত্রী নতুন ভোটারদের উদ্দেশ্যে কী বার্তা দেন, তা নতুন ভোটারদের কাছে পৌঁছে দিতে আমরা বিগ স্ক্রিনে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনানো সহ নানান উদ্যোগ নিয়েছি।’

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *