নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ আমাদের কাছে তথ্য আছে কিন্তু আমরা চাই আগে ইডি তদন্ত করুক এবং এই তদন্ত চলাকালীন যদি আমাদের কোন সহযোগিতা প্রয়োজন হয় আমরা সহযোগিতা করব।” তিনি আরও জানান, “বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালি কাণ্ডের একজন বেনেফিশিয়ারি। যখন রোজভ্যালি কাণ্ডে ইডি এত তদন্ত করছে, সে ক্ষেত্রে কেন তদন্তের বাইরে লকেট চট্টোপাধ্যায়? তৃণমূলের নুসরত জাহানের পর এবার বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন ইডিতে। আবেদন জানালেন বিধান নগর পৌর নিগমের তৃণমূল ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিনহা রায়।
গত ৩১ তারিখ বিকেলে বিজেপি নেতা শঙ্কু দেব পাণ্ডা তৃণমূল সাংসদ নুসরত জাহানের নামে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ করেন ইডির কাছে। ঠিক তার কয়েকদিন পর আজ ইডির দফ্তরে এসে উপস্থিত হন বিধান নগর পৌর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিনহা রায়। তিনি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নামে তদন্তের আবেদন জানালেন ইডির কাছে।তুলসী সিনহা রায় জানান, “আজ আমরা আইনজীবী এবং সমাজকর্মীর তরফ থেকে আবেদন নিয়ে এসেছি একটা তদন্ত করার জন্য। আজ আমরা একটি নিরপেক্ষ তদন্তের দাবি নিয়ে এসেছি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি রোজভ্যালির একজন বেনিফিশিয়ারী। সেই ব্যাপারে যাতে নিরপেক্ষ তদন্ত হয় সেই বিষয়ে ইডি দফতরে আবেদন জমা দেওয়া হয়।তুলসী সিনহার প্রশ্ন, “বিজেপি সাংসদ বলে কি তদন্তের বাইরে? বিষয়টি নিয়েই এদিন ইডির তদন্তের আবেদন জানিয়ে দ্বারস্থ হন শাসকদলের এই কাউন্সিলর। যদিও সাংসদ লকেট চট্টোপাধ্যায় অবশ্য বলেছেন, কিছু না পেয়ে এখন এসব বলছে, প্রয়োজনে তদন্তের মুখোমুখি হতেও প্রস্তুত তিনি।
বিষয়টি সামনে আসতে আবারও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগের পাল্টা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বিরুদ্ধে। শুক্রবার সকালে ইডি দফতরে গিয়ে বিধাননগর পৌর নিগমের তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায় আইনজীবীদের সঙ্গে নিয়ে লকেটের বিরুদ্ধে এই বিষয়ে অভিযোগ জানান।ইডি বিভিন্ন তদন্তে যুক্ত হয়েছে, তারা তদন্ত করছে আর আমরা দেখছি এই তদন্তে কিছু বিরোধী দলের লোকেদেরকেই টার্গেট করা হচ্ছে। তাই আমরা একটা নিরপেক্ষ তদন্তের জন্য এসেছি। সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালির একজন বেনিফিশিয়ারি। এই ব্যাপারে তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয়, তার জন্য আমরা আজকে ইডি দফতরে একটা আবেদন জমা দিয়ে গেলাম। এই তদন্ত করতে গিয়ে যদি কোন সহযোগিতার প্রয়োজন হয় আমরা সহযোগিতা করব, আমাদের অভিযোগ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালি কাণ্ডের একজন বেনিফিশিয়ারি।”
