ছবিতে তুলে ধরা হয়েছে ১৯৪৬ সালে সংঘটিত ‘গ্রেট কলকাতা কিলিংস’-এর নির্মম ঘটনা, যা ইতিহাসের পাতায় স্বল্প আলোচিত হলেও ততটাই তাৎপর্যপূর্ণ। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের রাজনৈতিক টানাপোড়েন, মানুষের ভয়াবহ অভিজ্ঞতা এবং সমাজের বিভক্ত রূপকে সিনেমাটি তুলে ধরে।
**নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক, উত্তরবঙ্গ ,১০ই নভেম্বর :**ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশি, দর্শন কুমার, শাশ্বত চট্টোপাধ্যায়, নামসি চক্রবর্তী, পুনিত ইসার, দিব্যেন্দু ভট্টাচার্য, সৌরভ দাসসহ আরও অনেকে। বিশেষভাবে নজর কেড়েছেন মিঠুন চক্রবর্তী এবং তার ছেলে নামসি চক্রবর্তী, দুজনের শক্তিশালী অভিনয় দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। অন্যদিকে অনুপম খের মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা আদায় করেন।
অবশেষে ডিজিটাল পর্দায় মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বহুল চর্চিত ও বিতর্কিত সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’। ভারতের ইতিহাসের অন্ধকারময় এক অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি বড় পর্দায় মুক্তির আগে বাধা-বিপত্তি ও বিতর্কের মুখোমুখি হয়েছিল। তবে এবার সব বাধা কাটিয়ে ছবিটি পৌঁছে যাবে দর্শকদের ঘরে ঘরে। আগামী ২১ নভেম্বর থেকে Zee5 OTT প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে ছবিটি।
ছবিটির মুক্তির ঘোষণা করে, Zee5-র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়, “পুড়ে যাওয়া কণ্ঠস্বর যখন আগুনে জ্বলে ওঠে, বাংলার সাহসী অধ্যায় আবার গর্জে উঠবে। ‘দ্য বেঙ্গল ফাইলস’ আসছে ২১ নভেম্বর।”
ছবিতে তুলে ধরা হয়েছে ১৯৪৬ সালে সংঘটিত ‘গ্রেট কলকাতা কিলিংস’-এর নির্মম ঘটনা, যা ইতিহাসের পাতায় স্বল্প আলোচিত হলেও ততটাই তাৎপর্যপূর্ণ। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের রাজনৈতিক টানাপোড়েন, মানুষের ভয়াবহ অভিজ্ঞতা এবং সমাজের বিভক্ত রূপকে সিনেমাটি তুলে ধরে।
ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশি, দর্শন কুমার, শাশ্বত চট্টোপাধ্যায়, নামসি চক্রবর্তী, পুনিত ইসার, দিব্যেন্দু ভট্টাচার্য, সৌরভ দাসসহ আরও অনেকে। বিশেষভাবে নজর কেড়েছেন মিঠুন চক্রবর্তী এবং তার ছেলে নামসি চক্রবর্তী, দুজনের শক্তিশালী অভিনয় দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। অন্যদিকে অনুপম খের মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা আদায় করেন।
অনুপম খের ছবিটি সম্পর্কে বলেছিলেন, “এটি শুধু ইতিহাস নয়, এটি মানবতার গল্প।”
‘দ্য তাসখন্দ ফাইলস’ ও ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর এই সিনেমাটি নির্মাতার ‘ফাইলস ট্রিলজি’-র তৃতীয় অধ্যায়। ঐতিহাসিক সত্য, আবেগ এবং রাজনৈতিক বাস্তবতার মিশেলে তৈরি এই সিনেমাটি আবারও জনমত ও আলোচনার কেন্দ্র হয়ে উঠতে চলেছে।
