গেরুয়া ঝড়ে উড়ে গেলো কংগ্রেস

৬৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস৷ অন্যান্যরা পেয়েছে ১টি আসন৷৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে রবিবার। তিন রাজ্যেই ভরাডুবি কংগ্রেসের (Congress)। মুখরক্ষা হয়েছে কেবল তেলঙ্গানাতে (Telangana)।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ মনে হয়েছিল বিজেপি-র সঙ্গে হয়তো হাড্ডাহাড্ডি লড়াই করবে কংগ্রেস৷ কিন্তু যত সময় গড়িয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে গেরুয়া ঝড়ের সামনে উড়ে গিয়েছে কংগ্রেসের যাবতীয় প্রতিরোধ৷ কংগ্রেসের একমাত্র সান্ত্বনা তেলেঙ্গানায় প্রথমবার ক্ষমতা দখল৷ এক নজরে দেখে নেওয়া যাক, গণনা শেষে চার রাজ্যে কী দাঁড়াল চূড়ান্ত ফল?মাঝে ২ বছর বাদ দিয়ে টানা প্রায় ১৭ বছর ক্ষমতায়৷ ছিল প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার ভয়৷ সেই সমস্ত আশঙ্কাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরছে বিজেপি৷ চূড়ান্ত ফলাফল অনুযায়ী, মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে একক ভাবে ১৬৩টি আসন দখল করেছে বিজেপি৷ ৬৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস৷ অন্যান্যরা পেয়েছে ১টি আসন৷৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে রবিবার।

তিন রাজ্যেই ভরাডুবি কংগ্রেসের (Congress)। মুখরক্ষা হয়েছে কেবল তেলঙ্গানাতে (Telangana)। মধ্য প্রদেশে যেমন শিবরাজ সরকার ফেলতে ব্যর্থ কংগ্রেস, তেমনই আবার রাজস্থান ও ছত্তীসগঢ়ে নিজেদের সরকার টিকিয়ে রাখতে পারেনি। কংগ্রেসের এই পরাজয় নিয়েই কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল (Piyush Goyal)। ইন্টারনেটে ভাইরাল গান “মোয়ে মোয়ে” (Moye Moye) দিয়ে তিনি রাহুল গান্ধী(Rahul Gandhi)-র মনের অবস্থা তুলে ধরলেন।ফেসবুক-ইন্সটাগ্রাম খুললেই আজকাল শোনা যায় একটাই গান, ‘মোয়ে মোয়ে’।

আশাভঙ্গ ও মনের দুঃখ প্রকাশ করতেই এই গান ব্যবহার করছেন নেটিজেনরা। নানান মজাদার পোস্টও নজরে পড়ছে এই গান নিয়ে। এবার সেই ‘মোয়ে মোয়ে’ গান দিয়েই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হারের খোঁচা দিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল।মধ্য প্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে কংগ্রেসের ভরাডুবির পর কার্যত ‘দক্ষিণী দল’ হয়ে উঠেছে কংগ্রেস। হিন্দি বলয়ে কংগ্রেসের আর অস্তিত্ব নেই। তিন রাজ্যেই জয়ী বিজেপি। নিজের দলের জয় ও কংগ্রেসের হার নিয়েই কেন্দ্রীয় মন্ত্রী রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। পোস্টে রাহুল গান্ধীর একটি ভিডিয়ো, যেখানে তিনি বলছেন, “রাজস্থানে সরকার হারছে, ছত্তীসগঢ়েও সরকার থাকবে না….”। এরপরই দেখা যায় রাহুলের গোমড়া মুখ, আর পিছনে বাজছে ভাইরাল ‘মোয়ে মোয়ে’ গান।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *