‘বন্ধ’ লক্ষ্মীর ভাণ্ডার…?

নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের পর ‘বন্ধ’ লক্ষ্মীর ভাণ্ডার…? তোলপাড় বাংলা!
এবার শাসক দলের লক্ষ্মীর ভাণ্ডার ঘিরেই তোলপাড় পরে গেল রাজ্যে। ইতিমধ্যেই শাসক ও বিরোধী উভয় পক্ষের মুখেই ভোটের আগে বার বার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা। এবার এই নিয়ে টি এম সি বিধায়কের মন্তব্যে বিতর্ক আকাশ ছুঁয়েছে।
কি-ফ্যাক্টর পঞ্চায়েত ভোটে লক্ষ্মীর ভাণ্ডার। এবার শাসক দলের তুরুপের তাস ঘিরেই তোলপাড় পরে গেল রাজ্যে। ইতিমধ্যেই শাসক ও বিরোধী উভয় পক্ষের মুখেই ভোটের আগে বার বার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা। এবার এই নিয়ে টি এম সি বিধায়কের মন্তব্যে বিতর্ক আকাশ ছুঁয়েছে। ‘পঞ্চায়েতে বিরোধীরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে’। বিধায়ক গৌতম পালের মন্তব্য ঘিরেই জোর বিতর্ক করণদিঘিতে।
উভয় রাজনৈতিক দল পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে জোর কদমে প্রচারের ময়দানে নেমে পড়েছে। মূলত লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করেই প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পাশাপাশি শাসক দল জয়ী না হলে লক্ষ্মীর ভাণ্ডার আর চালু থাকবে না এমন কথা বলে ভোটারদের সতর্ক করছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের একাংশ।
এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে এরকমই বলতে শোনা যাচ্ছে ওই বিধায়ককে।লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার ভোটারদের হুঁশিয়ারি দিতে শোনা গেল উত্তর দিনাজপুরের করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পালকে। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *