ভোট গণনার সর্বশেষ আপডেট অনুযায়ী, মিজোরামের চল্লিশটি আসনের মধ্যে ইতিমধ্যেই ২৬টি আসনে এগিয়ে গিয়েছে জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম৷ অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে তারা৷
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ মিজোরামে মুখ্য প্রতিদ্বন্দ্বী দলগুলি হল মিজো ন্যাশনাল ফ্রন্ট, জ়োরাম পিপলস মুভমেন্ট ও কংগ্রেস। তিনটি দলই ৪০ আসনে প্রার্থী দিয়েছিল। বিজেপি মাত্র ১৩টি আসনে প্রার্থী দিতে পেরেছিল। আম আদমি পার্টিও এবার প্রথম মিজোরামের নির্বাচনে অংশ নিয়েছিল।ভোট গণনার সর্বশেষ আপডেট অনুযায়ী, মিজোরামের চল্লিশটি আসনের মধ্যে ইতিমধ্যেই ২৬টি আসনে এগিয়ে গিয়েছে জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম৷ অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে তারা৷ মুখ্যমন্ত্রী জোরামথাংগার দল মিজো ন্যাশনাল ফ্রন্ট অথবা এমএনএফ এগিয়ে রয়েছে ১১টি আসনে৷এই ধারা যদি বজায় থাকে, তাহলে উত্তর পূর্বের রাজ্যটিতেও ক্ষমতার হাতবদল একরকম নিশ্চিত৷ ভোট গণনার একেবারের শুরুতে অবশ্য এমএএফ-ই এগিয়ে ছিল৷
তবে উত্তর পূর্বের এই রাজ্যেও কংগ্রেসকে পিছনে ফেলেছে বিজেপি৷ মাত্র ১৩টি আসনে লড়ে তিনটিতে এগিয়ে রয়েছে বিজেপি৷ কংগ্রেস এগিয়ে রয়েছে দুটি আসনে৷তবে নিজের দল পিছিয়ে পড়লেও আইজল থেকে মুখ্যমন্ত্রী জোরামথাংগা নিজে এগিয়ে রয়েছেন বলেই শেষ পাওয়া খবরে জানা গিয়েছে৷মিজোরামে পালাবদলের সম্ভাবনা প্রবল। ক্ষমতায় আসতে পারে জ়োরাম পিপলস মুভমেন্ট দল। ইতিমধ্যেই ২২টি আসনে এগিয়ে গিয়েছে জেডপিএম, যা সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা থেকে বেশি।গণনা শুরুর এক ঘণ্টার মধ্যে ১৯ আসনে এগিয়ে গেল জ়োরাম পিপলস মুভমেন্ট। শাসক দল এমএনএফ এগিয়ে ১২ আসনে। কংগ্রেস এগিয়ে ৮ আসনে, বিজেপি এগিয়ে রয়েছে মাত্র ১ আসনে।৫ আসনে এগিয়ে ZPM
গণনার শুরুতেই ৫ আসনে এগিয়ে জ়োরাম পিপলস মুভমেন্ট। ৪ আসনে এগিয়ে রয়েছে শাসক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। কংগ্রেসও এগিয়ে রয়েছে ৪ আসনে।মিজোরামে শুরু হল ভোট গণনা। বুথে বুথে স্ট্রং রুম খোলা হয়েছে। গণনা শুরু হয়েছে ব্যালট পেপারের। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণনা। বিভিন্ন বুথে ইতিমধ্যেই আনা হয়েছে ব্যালট বোঝাই বাক্স। রয়েছে কড়া নিরাপত্তাও।বুথে বুথে গণনার প্রস্তুতি চলছে। কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে গণনা কেন্দ্রগুলিতে।আর আধ ঘণ্টা বাদেই মিজোরামে শুরু হবে ভোটগণনা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বুথে বুথে।বুথ ফেরত সমীক্ষায় এবার মিজোরামে পালাবদলের সম্ভাবনাই উঠে এসেছে। মিজ়ো ন্যাশনাল ফ্রন্টকে হারিয়ে ক্ষমতায় আসতে পারে বিরোধী দল জ়োরাম পিপলস মুভমেন্ট। জেডপিএম পেতে পারে ২৮ থেকে ৩৫টি আসন। এমএনএফের মাত্র ৩ থেকে ৭টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস মাত্র ২ থেকে ৪টি আসন পাবে, বিজেপি সর্বাধিক ২টি আসন পেতে পারে।
৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আজ, সোমবার মিজোরামের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। বিকেলের মধ্যেই নির্বাচনের ফল প্রকাশ হবে। গত ৭ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন হয়। ৪০ আসনের বিধানসভা নির্বাচনে মোট ১৭৪ জন প্রার্থী লড়েছিলেন। মিজোরামে মুখ্য প্রতিদ্বন্দ্বী দলগুলি হল মিজো ন্যাশনাল ফ্রন্ট, জ়োরাম পিপলস মুভমেন্ট ও কংগ্রেস। তিনটি দলই ৪০ আসনে প্রার্থী দিয়েছিল। বিজেপি মাত্র ১৩টি আসনে প্রার্থী দিতে পেরেছিল। আম আদমি পার্টিও এবার প্রথম মিজোরামের নির্বাচনে অংশ নিয়েছিল। ৪টি আসনে লড়েছে আপ প্রার্থীরা। গতকাল, ৩ ডিসেম্বরই বাকি ৪ রাজ্যের সঙ্গে মিজোরামের নির্বাচনের ফল প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে মিজোরামের ফল প্রকাশ একদিন পিছিয়ে দেওয়া হয়। মিজোরামে রবিবার দিনটি পবিত্র দিন বলে মনে করা হয় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৮ সালে মিজোরামের বিধানসভা নির্বাচনে ২৬ আসনে জয়ী হয়েছিল এমএনএফ। কংগ্রেসকে হারিয়ে এনডিএ জোটের শরিক দল সরকার গঠন করেছিল। জ়োরাম পিপলস মুভমেন্ট দল পেয়েছিল ৮টি আসন, কংগ্রেস পেয়েছিল মাত্র ৫টি।ভোট গণনার সর্বশেষ আপডেট অনুযায়ী, মিজোরামের চল্লিশটি আসনের মধ্যে ইতিমধ্যেই ২৬টি আসনে এগিয়ে গিয়েছে জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম৷ অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে তারা৷
বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।
