ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

আগামী কয়েকদিনের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে। বিহার, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরায়। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, ঝাড়খণ্ড, ওড়িশাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। মহারাষ্ট্র, তামিলনাড়ু, পণ্ডিচেরী, করাইকাল এবং কেরল ও মাহেতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।

  নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ  হাভভ্আযরও শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে ক্রমশ। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা স্পষ্ট করেনি আবহাওয়া দফতর।গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টি দেখা গিয়েছে। তবে রবিবার সকাল থেকে বদল এসেছে দক্ষিণের আবহাওয়ায়। সকালে রোদের মুখ দেখেছে কলকাতাবাসী। আর ঠিক উল্টো ছবি উত্তরবঙ্গে।

শনিবার রাত থেকেই উত্তরের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। মালদহ, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টি চলছে। সোমবার থেকে বৃষ্টির কিছু পরিমাণ কমবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, শুক্রবার ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।দক্ষিণ দিনাজপুরের যে সব রাস্তা খারাপ, সেখান দিয়ে যাতায়াত করতে ব্যাপক দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল নামতেও অনেক দেরী হচ্ছে। ধূপগুড়ি সহ গোটা ডুয়ার্স জুড়েও চলছে মুষলধারে বৃষ্টি। পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে। এদিকে, মালদহে সার রাত ধরে চলেছে বৃষ্টি। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান জল জমেছে। নেতাজি মার্কেটে, চিত্তরঞ্জন মার্কেট সম্পূর্ণ জলমগ্ন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালেও জমেছে জল।

তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।আবহাওয়া দফতরের তরফে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ জুড়ে। শনিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। মালদহ, উত্তর দিনাজপুর জেলার একাধিক জায়গা জলমগ্ন।বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপে গত সপ্তাহের সব দিনই কার্যত মুখ ভার থেকেছে আকাশের। কোথাও ভারী থেকে মাঝারি, কোথাও হাল্কা বৃষ্টি কমবেশি ভিজিয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা। চলতি সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি, বৃষ্টিতে ভিজে ভিজেই কি হবে পুজোর কেনাকাটা না মিলবে একটু স্বস্তি? আসুন দেখে নিই একঝলকে৷সেই পশ্চিমের রাজস্থান থেকে বিহারের শিখর, পশ্চিমবঙ্গের মালদহ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা৷ বিহারে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে, মধ্যপ্রদেশ থেকে একটি অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা বিহারের ঘূর্ণাবর্ত এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে।মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তর জোড়া চাপে আজও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। সোমবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। পার্বত্য এলাকাসহ উপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। মালদহ ও দুই দিনাজপুরে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার থেকে আবহাওয়ার আরও পরিবর্তন।উত্তরবঙ্গে আজ রবিবার ভারী বৃষ্টির সতর্কতা।

পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ রবিবার পর্যন্ত চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির স্পেল। সোমবার থেকে পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলাগুলিতে সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বুধবার থেকে হাওয়া বদল উত্তরবঙ্গেও। রবিবার থেকে মালদহ এবং দুই দিনাজপুরে তাপমাত্রা বাড়বে এবং ফিরবে আর্দ্রতার অস্বস্তি।দক্ষিণবঙ্গে সকালের দিকে থাকবে মেঘলা আকাশ। বেলা বাড়লে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায়। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। তারপর থেকে ক্রমশ তাপমাত্রা বাড়বে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি। মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রার অস্বস্তি।দক্ষিণবঙ্গে আজ কোথাও মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সম্ভাবনা।

বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। রোদ উঠলেই বাড়বে তাপমাত্রা; সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।কলকাতায় সকালে মেঘলা আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে থেকে বৃষ্টি অনেকটাই কমবে। ক্রমশ বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ৪০ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস।দেশ থেকে শুরু হয়েছে বর্ষার বিদায় পর্ব।

সোমবার পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় পর্ব শুরু করবে। উত্তর আন্দামান সাগরে আগামী শুক্রবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান শহরে নিম্নচাপে পরিণত হবে। আরও শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা স্পষ্ট করে বলেনি আবহাওয়া দফতর।আগামী কয়েকদিনের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে। বিহার, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরায়। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, ঝাড়খণ্ড, ওড়িশাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। মহারাষ্ট্র, তামিলনাড়ু, পণ্ডিচেরী, করাইকাল এবং কেরল ও মাহেতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *