নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শনিবার বিকালে বুদ্ধদেবকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। তাঁর দুটি ফুসফুসেই সংক্রমণের জেরে জটিল হয় পরিস্থিতি। অত্যন্ত সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ শ্বাসকষ্টের সমস্যার জন্য গত শনিবারই তাঁকে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ রাতেই দেওয়া হয়েছে ভেন্টিলেশনে৷ বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল না হলেও, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানাচ্ছেন চিকিৎসকেরা৷ রবিবার রাতেও তাঁকেও পরীক্ষা করেছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি।আলিপুরের বেসরকারি হাসপাতালে এখনও চিকিৎসাধীন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।এদিন বুদ্ধদেবের সিটি স্ক্যান করানোর কথা থাকলেও, আপাতত তা স্থগিত রাখা হয়৷ তবে, হৃদযন্ত্রের অবস্থা বোঝার জন্য ইকো কার্ডিওগ্রাফি করা হয়েছে। সূত্রের খবর, হৃদযন্ত্রে অবস্থা এখনও ভাল রয়েছে৷ রক্তে শর্করার মাত্রা অনেকটা
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। রবিবার রাতেও তাঁকে রুটি চেক আপ করেছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শনিবার বিকালে বুদ্ধদেবকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। তাঁর দুটি ফুসফুসেই সংক্রমণের জেরে জটিল হয় পরিস্থিতি। রবিবার রাতেও তাঁকেও পরীক্ষা করেছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি।হাসপাতাল থেকে বেরোনোর সময় বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি নিয়ে কৌশিক চক্রবর্তী বলেছেন, “মোটামুটি এখন একই রকম রয়েছেন। ভালো খবর হল, কালকে এখানে আসার পর এক বার জ্বর এসেছিল। কিন্তু তার পর থেকে ২৪ ঘণ্টার বেশি হয়ে গিয়েছে, কিন্তু আর জ্বর আসেনি। এর ফলে আমরা আশা করছি ওনার ফুসফুসের সংক্রমণ কমছে। ভেন্টিলেটরের প্যারামিটার নতুন করে কিছু কমানো হয়নি। সোমবার সকালে একটা সিটি স্ক্যান করা হবে। পাশাপাশি রক্ত পরীক্ষাও করানো হবে। ভেন্টিলেটর সাপোর্ট কমানো যাবে কি না সেই সিদ্ধান্ত নির্ভর করবে রিপোর্টগুলির উপরে। উনি যেমন ছিলেন ওরকমই রয়েছেন। সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল। জ্বরটা যেহেতু গতকালের থেকে এখনও পর্যন্ত নেই, তাই আমরা আশাবাদী যে রিপোর্টগুলো নিশ্চয়ই ভালো আসবে।
পজিটিভ নেগেটিভ অনেকগুলো ব্যাপার নিয়ে চলছি আমরা। এর মধ্যে যতক্ষণ না আমরা সিটি স্ক্যান, ব্লাড রিপোর্ট পাচ্ছি ততক্ষণ ভেন্টিলেটর সাপোর্ট কমানোর চেষ্টা করব না।” সিটি স্ক্যানের রিপোর্ট এলে বুদ্ধদেব বাবুর ফুসফুসের পরিস্থিতি জানা যাবে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক।গত কয়েক দিন ধরেই জ্বর ছিল বুদ্ধবাবুর। এর মধ্যে সিওপিডি-র সমস্যা রয়েছে তাঁর। শুক্রবার সকাল থেকেই শ্বাসকষ্ট বাড়তে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। শনিবার পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর পাওয়ার পর থেকেই রাজনৈতিক ভেদাভেদ ভুলে সব দলের নেতারাই বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁর শারীরিক অবস্থা কেমন থাকল, সে দিকে নজর থাকব সমস্ত পশ্চিমবঙ্গবাসীর।তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ রবিবার তাঁকে দেখতে হাসপাতালে যান, বিমান বসু, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্রেরা৷ এদিন হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷তাঁকে দেখে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু৷ বলেন, ‘‘পরিস্থিতিটা কিছুটা হলেও উন্নতি হয়েছে। এটাই আমাকে প্রাথমিকভাবে বলা হয়েছে। বাকিটা চিকিৎসকদের উপর আমাদের ভরসা রাখা উচিত। যাঁরা আমরা ঈশ্বরে বিশ্বাস করি, তাঁরা ভগবানের কাছে প্রার্থনা করব। এইরকম একজন সৎ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের জনমত নির্বিশেষে মানুষের শ্রদ্ধার ব্যাক্তি তিনি যেনও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।’’
পাশাপাশি শুভেন্দু আরও বলেন, ‘‘আমি ওনাকে দর্শন করতে পেরেছি। চিকিৎসকরা আমাকে সাহায্য করেছেন।’’ মূলত, বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ রয়েছে৷ বেশি সংক্রমিত বাঁ দিকের ফুসফুস৷ চলছে কড়া অ্যান্টিবায়োটিক৷ যার ফলে প্রভাব পড়েছে তাঁর কিডনিতেও৷ রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি।এদিন বুদ্ধদেবের সিটি স্ক্যান করানোর কথা থাকলেও, আপাতত তা স্থগিত রাখা হয়৷ তবে, হৃদযন্ত্রের অবস্থা বোঝার জন্য ইকো কার্ডিওগ্রাফি করা হয়েছে। সূত্রের খবর, হৃদযন্ত্রে অবস্থা এখনও ভাল রয়েছে৷ রক্তে শর্করার মাত্রা অনেকটা বেশি। এখনও সেটা ঘোরাফেরা করছে ২০০ আশপাশে। শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োগ করা হচ্ছে ইনসুলিন। তবে গতকালের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে, দাবি সূর্যকান্ত মিশ্রের।
