সিভিক ভলেন্টিয়াররা কি তবে এবার পুলিশ হয়ে যাবেন! তাঁদের পদোন্নতির দাবি তুলেছে পুলিশ ওয়েলফেয়ার কমিটি। দিঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মী সভায় এমনই দাবি উঠল।পুলিশ ওয়েলফেয়ার কমিটি দাবি করেছে, এই সরকারের সময়ই সিভিক ভলান্টিয়ার পদটির জন্ম হয়েছে।
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ এবার কি পুলিশ হয়ে যাবেন সিভিক ভলেন্টিয়াররা ? সিভিক ভলেন্টিয়ার। রাজ্যের আইন-শৃঙ্খলা সামলানোর বিরাট দায়িত্ব এখন পুলিশের পাশাপাশি তাঁরাও সামলান। পুলিশের সঙ্গে কাঁধে কাঁদ মিলিয়ে কাজ করেন তাঁরা।পুলিশের মতো মাইনে তাঁরা পান না। সিভিক ভলেন্টিয়ারদের বেতন অনেকটাই কম। তবে দায়িত্ব অনেক বেশি। যদিও অনেকেই তাঁদের কাজের ধরণের সমালোচনা করেন। তবুও দিন-রাত এক করে রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করে চলেছেন তাঁরা।কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে কেউ যদি ভাল কাজ করেন তাঁকে সরাসরি পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হতে পারে। এই নিয়ে পদক্ষেপের আগে ভাবনা-চিন্তা করতে বলেছিলেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ারদের জন্য পুজোর বোনাস ঘোষণা করেছিলেন। রাজ্য ও কলকাতা পুলিশে কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা ৫,৩০০ টাকা করে বোনাস পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তবে মাত্র ২০০০ টাকাতেই সন্তুষ্ট থাকতে হয় তাদের।রাজ্য, কলকাতা পুলিশ, দুই ক্ষেত্রেই কর্মরত সিভিকরা একই টাকা বোনাস পেয়েছেন এবার। মাস শেষে ৯০০০ টাকা করে ভাতা দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারদের। তাঁদের কাজে প্রোমোশনের জায়গা নেই। ফলে প্রতি বছর প্রোমোশন হলে মাস মাইনে বাড়ার সম্ভাবনা নেই।রোজ ৮ বা তাঁর অ অনেক বেশি ঘণ্টা কাজ করতে হয় সিভিক ভলেন্টিয়ারদের। বছরে ১৪ টি ক্যাজুয়াল লিভ এবং ৫০ টি সবেতন মেডিক্যাল লিভ পান তাঁরা। দায়িত্বা সামলানোর আগে দু’সপ্তাহের প্রশিক্ষণ পান তাঁরা।
সিভিক ভলেন্টিয়াররা কি তবে এবার পুলিশ হয়ে যাবেন! তাঁদের পদোন্নতির দাবি তুলেছে পুলিশ ওয়েলফেয়ার কমিটি। দিঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মী সভায় এমনই দাবি উঠল।পুলিশ ওয়েলফেয়ার কমিটি দাবি করেছে, এই সরকারের সময়ই সিভিক ভলান্টিয়ার পদটির জন্ম হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন তাঁরা। ফলে সিভিক ভলেন্টিয়াররা পদোন্নতির দাবি করার যোগ্য।পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মী সভা আয়োজিত হয়েছিল দিঘায়। সেখানে সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষার মাধ্যমে পদোন্নতির দাবি ওঠে। দাবি করা হয়, পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতির সুযোগ দেওয়া হোক। যাতে পুলিশ বিভাগের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তাঁরা কাজ করতে পারেন।
বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।
