বাংলায় চাকরির বিরাট সিদ্ধান্ত নবান্নের! কোথায় কত নিয়োগ হবে?

রিঞ্জয় মিত্র,নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ রাজ্যে প্রায় সাড়ে আট হাজার সরকারি চাকরির পদে নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫০০ পদে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হবে। বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার মাধ্যমে কলকাতা পুলিশে নিয়োগ করা হবে।
কলকাতা পুলিশে নিয়োগ করা হবে আড়াই হাজার কনস্টেবল। সোমবার নবান্নে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের কারণে দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানে সিদ্ধান্ত হয়েছে কলকাতা পুলিশে দু’হাজার ৫০০ জন কনস্টেবল পদে নিয়োগ হবে। বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার মাধ্যমে কলকাতা পুলিশে নিয়োগ করা হবে। কলকাতা পুলিশে নিয়োগের বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান হল সোমবার। আগামী কয়েক মাসের মধ্যে কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই জানাচ্ছেন নবান্নের একটি সূত্র। পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের কর্মী বর্গ দফতরে প্রায় ৪৫০ জনের নিয়োগ হবে লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে।রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনে ৫৪৬৮ জন কমিউনিটি হেলথ অফিসারের নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিভিন্ন সরকারি পদে নিয়োগ ছাড়া আরও কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসবার বৈঠকে। যেমন নিউ চামতা চা বাগানের ১৯ একর জমিতে চাষ পর্যটনের সিদ্ধান্ত। পাশাপাশি মালদার গাজলে ২৮.১৫ একর জমিতে বেসরকারি উদ্যোগে ইথানল কারখানার জন্য জমি বরাদ্দ করা সিদ্দান্তও নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।মন্ত্রিসভার বৈঠকের দার্জিলিং নিয়েও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দার্জিলিং ইমপ্রুভমেন্ট ট্রাস্টের বেশকিছু জমি রয়েছে। সেই সব জমির সেটেলমেন্ট হওয়ার কথা ছিল, এত দিন হয়নি। নন এগ্রিকালচারাল ল্যান্ড অ্যাক্ট ১৯৪৯-এর অধীনে যারা ছিলেন, তাদের ভাড়াটে হিসেবে গণ্য করে বর্তমানে আইন তৈরি হয়েছে। তাঁরা যেখানে থাকেন, সেই জমি তাঁদের পাট্টা দেওয়া হবে। চা বাগানে টি রিসর্ট তৈরি করতে ১৯ একর জায়গা দেওয়া হয়েছে। এই কাজ একটি খ্যাতনামা হোটেল সংস্থাকে দেওয়া হবে। এ ছাড়াও মালদহে ইথানল উৎপাদনের জন্য ২৮.১১৫ একর জমি দেওয়া হবে। সেই জমি রাজ্য সরকারের খাস জমি থেকে দেওয়া হবে। মৌজা মহানগর ও মৌজা রাতুল থেকে এই জমি দেওয়া হবে বলে জানানো হয়েছে। মালদহের গাজোল ব্লক থেকে এই জমি দেওয়ার কথা জানিয়েছেন চন্দ্রিমা। বেসরকারি সংস্থাকে ৯৯ বছরের লিজে এই জমি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *