কবে কোথায় প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট !
২৩ ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ, প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহল ভোট। ১৬ জেলায় প্রথম দফায় ভোট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম। ৭ জেলায় দ্বিতীয় দফায় ভোট। কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান। বাংলায় প্রথম দফায় ১৫২ টি আসনে ভোট, দ্বিতীয় দফায় ১৪২ টি আসনে ভোট।ফলপ্রকাশ ৪মে!
১৫ই মার্চ,২০২৬ :-নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক,:-দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠকে দিন ঘোষণা করলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ।রবিবার বিকেল চারটেয় রবিবারই বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। গতকালই ভোটপ্রস্তুতি নিয়ে ফুল বেঞ্চের বৈঠক হয়েছে। এবার কোন আসনে থেকে লড়তে চান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী?
ভোটঘোষণার পর সোমবারেই রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ, প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহল ভোট। ১৬ জেলায় প্রথম দফায় ভোট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম। ৭ জেলায় দ্বিতীয় দফায় ভোট। কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান। বাংলায় প্রথম দফায় ১৫২ টি আসনে ভোট, দ্বিতীয় দফায় ১৪২ টি আসনে ভোট।ফলপ্রকাশ ৪মে!
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অব্যবহিত পরেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)। ‘মমতাপন্থী’ বলে পরিচিত অনীতের দল পাহাড়ে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং থেকে একক ভাবেই লড়াই করবে।পাহাড়ে জিটিএ-সহ দার্জিলিং পুরসভা দখলে রয়েছে অনীতের দলের। রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে পাহাড়ের উন্নয়নের কাজ করছে তারা। বিধানসভা নির্বাচন নিয়ে অনেক আগে থেকে অনীতরা প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর। প্রার্থীদের নামও যে তাঁরা তৈরিই রেখেছিলেন, তা রবিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই পরিষ্কার হল।
বস্তুত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অনীতের দলই প্রথম যারা, প্রার্থীদের নাম ঘোষণা করল। বিজিপিএম সূত্রে খবর, দলের প্রত্যেক সদস্যের মতামত নিয়ে তারা প্রার্থী বাছাই করেছে। পাহাড়ে দেওয়াল লিখনের চল নেই। তাই প্রার্থীদের নামে ব্যানার, ফেক্স এবং পোস্টার তৈরি করা হয়েছে। মঙ্গলবার থেকেই গোটা পাহাড় বিজিপিএমের পতাকা-সহ পোস্টার, ব্যানারে মুড়ে ফেলা হবে। নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত নিলেও অনীতরা আশাবাদী, অন্যান্য নির্বাচনের মতো এ বারও তৃণমূল তাদের সমর্থন করবে। পাহাড়ে তিনটি আসনে জয়ের বিষয়েও ১০০ শতাংশ নিশ্চিত বলে মন্তব্য করেছেন বিজিপিএমের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা।
তিনি বলেন, ‘‘আমরা অনেক দিন ধরেই প্রস্তুত ছিলাম। শুধু অপেক্ষা করছিলাম কবে নির্বাচনের দিন ঘোষণার।’’ তাঁর সংযোজন, ‘‘পাহাড়ের প্রতিটি মানুষ আমাদের সঙ্গে। তাই জয়ের বিষয়ে আমরা এতটা নিশ্চিত। আর তৃণমূলের সঙ্গে কথা না হলেও আমরা আশাবাদী যে তারা আমাদের সঙ্গেই থাকবে। বাকি দল কী করবে তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। স্থানীয় ভাবে নির্বাচনে আমরাই শক্তিশালী।’’দার্জিলিং বিধানসভায় অনীতের দল প্রার্থী করেছে বিজয়কুমার রাইকে। এ ছাড়া কালিম্পং শহরে গতবারের বিধায়ক রুদেন সদা লেপচাকে প্রার্থী করা হয়েছে। কার্শিয়াং বিধানসভায় বিজিপিএমের দেওয়া মোমবাতি চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমর লামা।
