নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক, ২রা সেপ্টেম্বর,২০২৫ :–অগাস্ট মাসেই টানা বৃষ্টির জেরে শ্বেতীঝোরায় ভয়াবহ ধস নামে। ধসের ফলে জাতীয় সড়কের বড় একটি অংশ ভেঙে তিস্তা নদীতে তলিয়ে যায়। এর ফলে বাংলা-সিকিমের মধ্যে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। বাংলা-সিকিম সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, ১০ নম্বর জাতীয় সড়ক—যা দুই রাজ্যের মধ্যে কার্যত ‘লাইফ লাইন’ হিসেবে পরিচিত। ১৫ অগাস্ট থেকে চারদিন বন্ধ ছিল এই সড়ক। পরে স্বাভাবিক হয় যান চলাচল।ফের বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন। ১০ নং জাতীয় সড়কে বড় ধস। সূত্রের খবর সেবক ও কালিঝোরার মাঝে বড় ধস। বন্ধ জাতীয় সড়ক। ঘটনাস্থলে পুলিশ ও ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)-এর কর্মীরা। বিকল্প রুটেই চলছে গাড়ি। গতমাসেই ধসের কারণে প্রায় চারদিন বন্ধ ছিল বাংলা সিকিম লাইফ লাইন। অগাস্টের পর সেপ্টেম্বরেও বড় ধস।
বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন!ফের ধস ১০ নং জাতীয় সড়কে
নৃশংস ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৪১ নং ওয়ার্ডে। জানা যায়, মাংস কাটার ধারাল অস্ত্র দিয়ে
পথ কুকুরকে কুপিয়ে ‘খুন’ করার অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রঞ্জিত দাস। মদ্যপ অবস্থায় খুন করার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ। রঞ্জিত দাসকে গ্রেফতার করা হয়। মৃত পথ কুকুরের দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে পশু হাসপাতালে।
মাংস কাটার ধারাল অস্ত্র দিয়ে পথ কুকুরকে ‘খুন’, গ্রেফতার পুরসভার সাফাই কর্মী, ঘটনায় ক্ষোভ এলাকায়!পথ কুকুরদের নিয়ে ক’দিন ধরেই চর্চায় উঠে এসেছে একাধিক ঘটনা। কখনও পথের কুকুরের কামড়ে বিপদে পড়ছেন মানুষ কখনও কুকুরকে মারার অভিযোগ উঠেছে। এর মধ্যেই সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়েছে পশুপ্রেমীদের একাংশ। এরমধ্যেই দিন কয়েক আগে একাধিক পথ কুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল আসানসোলে। রাস্তার উপরে থাকতে দেখা যায় কুকুরের একাধিক দেহ। প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করেন পশুপ্রেমীরা। পশুপ্রেমীদের অভিযোগ রাতের অন্ধকারে খাবারের সঙ্গে বিষ মিষিয়ে খাইয়ে কুকুরদের খুন করা হয়েছে। কিছু কুকুরের দেহ উদ্ধার হলেও এখনও নিঁখোজ বেশ কয়েকটি কুকুর। এলাকার বাসিন্দারা জানান, স্থানীয় এক ব্যক্তির বাড়ির মুরগি খেয়ে নিয়েছিল পথ কুকুররা, তাই কুকুরদের নৃশংস ভাবে খুন করা হয়েছে। আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত মানিক চাঁদ স্কুলের কাছে ঘটে ঘটনাটি।
