নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ আগামী মঙ্গলবার ১৮ জুলাই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। বিপুল বদলে যাবে বাংলার আবহাওয়া।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগামী কয়েকদিন আবহাওয়ার বিষয়ে চরম সতর্ক করে বলা হয়েছে, দ্রুত বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত৷ সেই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি না, তা বলা হয়নি৷ আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ তবে রাজ্যের দুই প্রান্তেই কম বেশি বিক্ষিপ্ত ভাবে হাল্কা বা মাঝারি বৃষ্টি চলবে৷ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও একটু কমবে। বিক্ষিপ্তভাবে ‘পাসিং শাওয়ার’ চলবে। শুক্রবার একুশে জুলাই বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এর পরেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে৷
১৮ জুলাই সাগরে সেই ঘূর্ণাবর্ত তৈরি হবে৷ আর সেই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে কোথায় কী প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট নয়৷ তবে দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
এই ঘূর্ণাবর্ত ওড়িশা অভিমুখে অগ্রসর হবে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার উপর অবস্থান করছে। এর প্রভাব কতটা বাংলায় পড়বে তার দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। আগামী মঙ্গলবার ১৮ জুলাই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, নাড়নাউল, গোয়ালিয়ার সিদ্ধি ডালটনগঞ্জ হয়ে হলদিয়ার উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, অন্যদিকে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে দুই জেলাতে। দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। রবিবারের পর আরও কমবে বৃষ্টির পরিমাণ।কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ১৯.৯ মিলিমিটার।আজ ও কাল উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ওড়িশা ও বিহারে ভারী বৃষ্টির সতর্কতা।অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী পাঁচ দিন। কঙ্কন ও গোয়াতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কর্ণাটক কেরালা মাহেতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টি চলবে। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থান-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
