সোমবার ব্যাঙ্কশাল আদালতে বিশেষ রিপোর্ট জমা দেয় প্রেসিডেন্সি সংশোধনাগার৷ আর তারপরেই আদালত জানায়, সোমবার, অর্থাৎ, আজ থেকেই জেলে রান্না করা খাবারই খাবেন রেশ দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পরের দিনই আদালতে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়৷
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্য, মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা আগে থেকেই সেখানে ছিলেন। ওই ওয়ার্ডের সাত নম্বর সেলের নতুন বাসিন্দা এখন বালু। জেল সূত্রের খবর, এক থেকে বাইশটি একক সেল বা ঘর থাকায় ব্রিটিশ আমলের পরে ওই ওয়ার্ডের নামকরণ হয়েছিল পহেলা বাইশ। জেলের অভ্যন্তরে সম্প্রতি সেই ওয়ার্ডকে ‘এমএলএ-ব্লক’ হিসাবে ডাকতে শুরু করেছেন কারারক্ষীদের একাংশ। একের পর এক মন্ত্রী ও বিধায়ক সেখানে থাকতে শুরু করার পরে মুখে মুখে বদলেছে পুরনো নাম।অসুস্থতার কারণে আর ছাড় পাওয়া হবে না৷
এবার থেকে জেলের খাবারই খেতে হবে জ্যোতিপ্রিয় মল্লিককে৷ সোমবার ব্যাঙ্কশাল আদালতে বিশেষ রিপোর্ট জমা দেয় প্রেসিডেন্সি সংশোধনাগার৷ আর তারপরেই আদালত জানায়, সোমবার, অর্থাৎ, আজ থেকেই জেলে রান্না করা খাবারই খাবেন রেশ দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পরের দিনই আদালতে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়৷ সেই সময় তাঁর পরিবারের আর্জি মেনে তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়৷ বেশ কয়েকদিন সেখানে চিকিৎসা চলার পরে অবশেষে অভিযুক্ত মন্ত্রীকে হেফাজতে পায় ইডি৷সংশোধনাগার সূত্রের খবর, রবিবার রাতে আদালত থেকে আসার পরে সেলে অস্থির হয়ে পায়চারি শুরু করেন জ্যোতিপ্রিয়। জেল হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করেন। মেঝেতে পাতার জন্য ও মাথায় বালিশ করে শোওয়ার জন্য তাঁকে দু’টি কম্বল দেওয়া হয়। তবুও সারা রাত কার্যত তিনি জেগেই ছিলেন বলেসূত্রের খবর।সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, কমান্ড (সেনা) হাসপাতালের নির্দেশ মতো তাঁর সমস্ত চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে।
দিনে দু’বার চিকিৎসকেরা দেখছেন। আদালতের নির্দেশে তাঁর বিশেষ খাবার (স্পেশাল ডায়াবেটিক ডায়েট)-এর ব্যবস্থাও করা হয়েছে। সোমবার সকাল থেকেই ওই খাবার জ্যোতিপ্রিয়কে দেওয়া হচ্ছে।প্রসঙ্গত, জ্যোতিপ্রিয়র বিশেষ ধরনের খাবার তৈরি করার পরিকাঠামো রয়েছে কী না তা লিখিত ভাবে জানানোর জন্য রবিবার কলকাতা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। সোমবার জ্যোতিপ্রিয়র আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত জানিয়েছেন, রিপোর্ট দিয়ে জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্ত্রীর জন্য চিকিৎসকদের পরামর্শমতো খাবার তৈরির পরিকাঠামো সংশোধনাগারের রয়েছে। তাই আজ থেকে তিনি জেলে খাবারই খাবেন।
বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।
কর্তব্যরত কারারক্ষীদের একাংশের দাবি, সোমবার সাত সকালেই নিজের সেল থেকে বাইরে আসেন জ্যোতিপ্রিয়। মানিক ও জীবন সাহার সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায়। এক বার নাকি পার্থর সেলের সামনে গিয়ে কথা বলতে দেখা যায়। সকালে বেশ কিছুক্ষণ সংশোধনাগারের মাঠেও ধীর পায়ে হাঁটতে দেখা যায় জ্যোতিপ্রিয়কে।জ্যোতিপ্রিয় মল্লিকের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, পাশাপাশি, কিডনির সমস্যাতেও ভোগেন তিনি৷ সেই কারণে, তাঁকে বিশেষ ডায়েট মেনে চলতে হয় বলে আদালতে জানিয়েছিলেন তাঁর আইনজীবী৷ ইডি হেফাজতে থাকাকালীন তাই জ্যোতিপ্রিয়কে বাড়ির তৈরি খাবার খাওয়ার অনুমতি দিয়েছিল আদালত৷ বাড়ির তৈরি সেই খাবার প্রথমে বাড়ির সদস্যদের খাওয়ানোর পরেই দেওয়া হত অসুস্থ মন্ত্রীকে৷ তাঁকে বিশেষ ডায়েট মেনে চলতে হয় বলে আদালতে জানিয়েছিলেন তাঁর আইনজীবী৷
বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।
