৯ই মার্চ,২০২৬ :-নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক, বাগডোগরা:
বাগডোগরার কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট–১ ও ২-এর উদ্যোগে সাত দিনব্যাপী একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ৫ মার্চ ২০২৬ থেকে ১১ মার্চ ২০২৬ পর্যন্ত দার্জিলিং জেলার পুটিমারী, গোসাইনপুর এলাকায় অবস্থিত পুটিমারী বীরসামুন্ডা কমিউনিটি হলে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
এই বিশেষ ক্যাম্পে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, কঠিন বর্জ্যের নিরাপদ নিষ্কাশন, ট্র্যাফিক সচেতনতা, টিকাকরণ ও বিভিন্ন সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা, বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান, থ্যালাসেমিয়া ও এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, পড়াশোনা থেকে ঝরে পড়া রোধ, ভোটার সচেতনতা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত নানা কর্মসূচি।

এই কর্মসূচির অংশ হিসেবে ৯ মার্চ ২০২৬ তারিখে সকাল ১১টায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে এনএসএস স্বেচ্ছাসেবকদের বিভিন্ন সামাজিক বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম বিশ্বাস (যুব বন্ধু,বিবেকানন্দ অনুরাগী এবং বিভিন্ন সামাজিক সেবক), দীনেশ চন্দ্র বিশ্বাস (আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রকৃতিপ্রেমিক) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকদের মতে, এই ধরনের ক্যাম্প ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি পাবে এবং স্থানীয় মানুষের মধ্যেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বাড়বে।