এই উদাহরণের মাধ্যমে তিনি বোঝাতে চান, তুলসী মালা কেবল একটি অলংকার নয়; এটি আত্মপরিচয়ের প্রতীক। এটি জানান দেয় যে ব্যক্তি নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেছেন।
প্রভু আরও বলেন, বর্তমান যুগে মানুষের অস্থিরতা ও মানসিক অশান্তির মূল কারণ ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া। তিনি পরামর্শ দেন—
“আমরা যা কিছু খাবো, তা আগে ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করা উচিত। এতে সেই খাদ্য কেবল দেহের পুষ্টি নয়, আত্মার কল্যাণও সাধন করে।”
নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ি | ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ :-
আধ্যাত্মিক আলোচনার দ্বিতীয় পর্বে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার মহারাজ শ্রী গোরাচাঁদ প্রভু তুলসী মালা, ভক্তি ও প্রসাদ গ্রহণের তাৎপর্য নিয়ে গভীর বার্তা দিলেন।
তিনি অত্যন্ত সহজ একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেন। প্রভু বলেন,
“যেমন একটি গৃহপালিত কুকুরের গলায় বেল্ট থাকলে আমরা বুঝতে পারি সে কারও পোষা এবং তার মালিক আছে। তেমনি ভক্তের গলায় তুলসী মালা থাকলে বোঝা যায়— সে ভগবানের দাস, ঈশ্বরের আশ্রিত। তখন তাকে আঘাত করতে কেউ ভয় পায়।”
এই উদাহরণের মাধ্যমে তিনি বোঝাতে চান, তুলসী মালা কেবল একটি অলংকার নয়; এটি আত্মপরিচয়ের প্রতীক। এটি জানান দেয় যে ব্যক্তি নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেছেন।
প্রভু আরও বলেন, বর্তমান যুগে মানুষের অস্থিরতা ও মানসিক অশান্তির মূল কারণ ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া। তিনি পরামর্শ দেন—
“আমরা যা কিছু খাবো, তা আগে ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করা উচিত। এতে সেই খাদ্য কেবল দেহের পুষ্টি নয়, আত্মার কল্যাণও সাধন করে।”
তার বক্তব্য অনুযায়ী, নিবেদন ছাড়া ভোগ আর নিবেদন করে গ্রহণ করা প্রসাদের মধ্যে আধ্যাত্মিক পার্থক্য রয়েছে। প্রসাদ গ্রহণ করলে মন শুদ্ধ হয় এবং জীবনে শান্তি আসে।
সংসার ত্যাগ করলেই সন্ন্যাস নয়— বরং কৃষ্ণচেতনায় স্থির থাকাই প্রকৃত সন্ন্যাস। এই বার্তাই দ্বিতীয় পর্বে স্পষ্টভাবে তুলে ধরেন গোরাচাঁদ প্রভু।
এই আলোচনা ইতিমধ্যেই ভক্ত ও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।