অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর অচিরাচরিত শক্তি উৎস দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুলকে। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্বও রয়েছে বাবুলের হাতে। অন্যদিকে, বাবুলের পর্যটন দফতর দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে।পাশাপাশি, আরও বেশ কিছু রদবদল এদিন হয়েছে।
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ কয়েকদিন আগেই বিধানসভার মধ্যে জোর তরজায় জড়িয়েছিলেন রাজ্যের শাসকদলের দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন। বাবুল সুপ্রিয় এতোদিন পর্যটন মন্ত্রী থাকলেও, পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন হিসাবে ছিলেন কারিগরি শিক্ষা এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। বিধানসভার মধ্যেই বাবুল অভিযোগ করেন যে, ইন্দ্রনীল নাকি তাঁর কাজে বাধা সৃষ্টি করছেন। এই প্রসঙ্গে পাল্টা জবাব দেন ইন্দ্রনীলও।রাজ্যের মন্ত্রিসভায় ফের রদবদল। পর্যটন দফতর থেকে সরানো হল বাবুল সুপ্রিয়কে। এর থেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর অচিরাচরিত শক্তি উৎস দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুলকে। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্বও রয়েছে বাবুলের হাতে।
অন্যদিকে, বাবুলের পর্যটন দফতর দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে।পাশাপাশি, আরও বেশ কিছু রদবদল এদিন হয়েছে। অরূপ রায় সমবায় দফতর থেকে সরিয়ে তাঁকে খাদ্য প্রক্রিয়াকরণের দায়িত্ব দেওয়া হয়েছে।পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে সমবায় দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক বনদফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পাচ্ছে। বিপ্লব মিত্র আপাতত ক্রেতা সুরক্ষা দফতর আপাতত সামলাবেন। সূত্রের খবর, মন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্তে অনুমোদনও দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিধানসভার মধ্যে জোর তরজায় জড়িয়েছিলেন রাজ্যের শাসকদলের দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন। বাবুল সুপ্রিয় এতোদিন পর্যটন মন্ত্রী থাকলেও, পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন হিসাবে ছিলেন কারিগরি শিক্ষা এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন।
বিধানসভার মধ্যেই বাবুল অভিযোগ করেন যে, ইন্দ্রনীল নাকি তাঁর কাজে বাধা সৃষ্টি করছেন। এই প্রসঙ্গে পাল্টা জবাব দেন ইন্দ্রনীলও।ঠিক তার দু সপ্তাহের মধ্যেই পর্যটন দফতর থেকে সরিয়ে দেওয়া হল বাবুলকে। তারপরে সেই ইন্দ্রনীলকে দায়িত্ব দেওয়া হল। অন্যদিকে, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর অচিরাচরিত শক্তি উৎস-এর দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয়।তাঁরই দফতরের প্রশ্নোত্তর পর্ব, অথচ সেই মন্ত্রীই কি না অধিবেশন কক্ষে ঢুকছেন দেরিতে৷ এমন কি, প্রশ্নকর্তা বিধায়কও এলেন সময়ের পরে৷ ঘটনায় এদিন যারপরনাই ক্ষুব্ধ হলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ বেশ খানিকটা বকাও দিলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে৷ বকা খেলেন শাসকদলের আরেক বিধায়কও৷এদিন বিধানসভার স্পিকারের ক্ষোভের মুখে পড়েন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়৷ সূত্রের খবর, এদিন তাঁর দফতরের প্রশ্নোত্তর পর্ব ছিল৷ কিন্তু, তা সত্ত্বেও নির্ধারিত সময়ের পরে তিনি অধিবেশন কক্ষে পৌঁছন বলে জানা গিয়েছে৷ আর তাতেই নাকি ক্ষুব্ধ হয়েছেন স্পিকার৷ পাশাপাশি, একই সঙ্গে দেরিতে আসা নিয়ে সতর্ক করা হয়েছে শাসকদলের বিধায়ক কল্লোল খাঁ-কে৷ এদিন কল্লোলবাবুই ছিলেন প্রশ্নকর্তা৷
জানা গিয়েছে, এদিন বিধানসভায় বিধায়কদের উপস্থিতির হার নগন্য। তবে, তার মধ্যে শাসকদলের বিধায়কদের উপস্থিতির হার ছিল কম। এমনকি, উপস্থিত ছিলেন না সিনিয়র মন্ত্রীদের অনেকেই। প্রসঙ্গত, বিধানসভার উপস্থিতি নিয়ে বারবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সনের পদ থেকে এবার সরানো হল নন্দিনী চক্রবর্তীকে। তার বদলে এবার থেকে ওই পদের দায়িত্বে থাকবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। শুধু তাই নয়, নিগমের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে৷ তবে, সূত্রের খবর, পর্যটন দফতরের সচিব হিসাবে নিজের কাজ চালিয়ে যাবেন নন্দিনী চক্রবর্তী৷
প্রসঙ্গত, আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী এর আগেও একবার চর্চায় এসেছিলেন৷ সি ভি আনন্দ বোস যে সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্বগ্রহণ করেন, সেই সময় তাঁর ওএসডি পদের গুরুত্বপূর্ণ দায়িত্বভার দেওয়া হয়েছিল এই নন্দিনী চক্রবর্তীকে৷ কিন্তু, রাজ্যপালের ‘হাতে খড়ি’ অনুষ্ঠান এবং বিধানসভায় তাঁর উদ্বোধনী ভাষণ ঘিরে বিরোধী বিজেপির কড়া সমালোচনার মুখে পড়েন নন্দিনী৷এরপরেই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন রাজ্যপাল৷ তারপর তাঁকে বাবুল সুপ্রিয়ের পর্যটন দফতরের সচিবের পদে নিয়োগ করা হয়৷ তবে সূত্রে খবর, সম্প্রতি বাবুল এবং নন্দিনীর সম্পর্কেও তিক্ততা এসেছে৷ সেই কারণেই এই হঠাৎ রদবদল বলে জল্পনা৷
