নিউজ ইউ এ পি ডেস্ক – ৪০ পেরিয়েও বিয়ে করেননি বলিউডের এই ৫ অভিনেত্রী,সহবাসেই কাটছে দিন।সুন্দরী অভিনেত্রীরা বহু পুরুষের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। ইন্ডাস্ট্রির ভেতরে তো বটেই, বাইরের দুনিয়ার পুরুষেরাও নিজেদের জীবনে বলিউড অভিনেত্রীদের মতই প্রেমিকা বা স্ত্রী পেতে চান। ইন্ডাস্ট্রিতে এমন বেশ কিছু সুন্দরী রয়েছেন যারা আবার বিয়ের পিঁড়িতে বসতে চান না। একাধিকবার প্রেমের সম্পর্কে জড়ালেও বিয়ে করেননি, সেই সুন্দরীদের তালিকায় কারা?
সুস্মিতা সেন : ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেন রয়েছেন এই অবিবাহিতদের তালিকায়। তার বয়স এখন ৪৬ বছর। সুস্মিতার জীবনে একাধিকবার প্রেম এসেছে, কিন্তু অভিনেত্রী কখনও বিয়ের পিঁড়িতে বসেননি। এখন তিনি তার থেকে ১৫ বছরের ছোট প্রেমিক রহমান শলের সঙ্গে প্রেম করছেন বলে শোনা যায় সুত্রের খবর।
সুরাইয়া : ষাটের দশকের এই সুন্দরী অভিনেত্রীও সদা সিঙ্গল জীবন কাটিয়েছেন। তার সঙ্গে অভিনেতা দেবানন্দের প্রেমের সম্পর্ক ছিল বলে শোনা যায় কিন্তু তাদের প্রেম পরিণতি পায়নি। । দেবানন্দ নাকি সুরাইয়াকে একটি ছবির সেটে হীরের আংটি দিয়ে প্রেম প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু সুরাইয়ার ঠাকুমা দেবানন্দকে পছন্দ করতেন না। তাই বিয়ে হয়নি।
আমিশা পাটেল : ‘কহনা পেয়ার হে’, ‘গদর’ ছবি খ্যাত অভিনেত্রী আমিশাও এখনও পর্যন্ত বিয়ে করেননি। তার বয়স এখন ৪৫ পেরিয়ে ৫০ এর দিকে এগোচ্ছে। তার সঙ্গে পরিচালক বিক্রম ভাটের প্রেমের গুঞ্জন শোনা গেলেও বলিউডের এই সুন্দরী অভিনেত্রী আজ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি এই বলিউড নায়িকা।
পারভিন ববি : ৮০ দশকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ছিলেন পারভিন ববি। বলিউডের একাধিক পুরুষের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে শোনা যায়। কিন্তু পারভিন তার ব্যক্তিগত জীবনে বরাবরই একা থেকেছেন। এই একাকীত্ব থেকে তার মানসিক সমস্যা দেখা দেয়। শেষমেষ নিজের ফ্ল্যাটে খুবই মর্মান্তিক মৃত্যু হয় পারভিনের বলে সুত্রের খবর।
টাবু : বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছে টাবুর। কখনও সাজিদ নাদিয়াদওয়ালা, কখনও অজয় দেবগনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কানাঘুষো চলেছে। এরপর আবার দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের সঙ্গেও নাকি টাবু দীর্ঘ সহবাসে ছিলেন বলে শোনা যায়। কিন্তু ৫০ বছর বয়সী অভিনেত্রী আজও অবিবাহিত রয়েছেন কিন্তুএকাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছে টাবুর বলে শোনা জায়।
