এবার সূর্যে পাড়ি, জানালেন ইসরো

এক সুত্রের খবর যে এই সাফল্যের মাঝেই ইসরোর বাঙালি বিজ্ঞানী শুভ্রদীপ জানালেন, সূর্যের পথে পাড়ি দেবে ভারত। শুভ্রদীপ বললেন, “প্রথম বার সূর্যের পথে পাড়ি দেওয়ার কথা ভাবছি আমরা। সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সূর্যের পৃষ্ঠে তো নামা সম্ভব নয়, আদিত্য-এল১ নামের যে মহাকাশযান পাঠানো হবে,

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সূর্যে পাড়ি দেবে ‘আদিত্য-এল১’। চাঁদে চন্দ্রযান-৩ পাঠানোর নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম নিউ গড়িয়ার পঞ্চসায়রের শুভ্রদীপ। পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩-কে পাঠানোর দায়িত্ব ছিল তাঁরও কাঁধে। সেই কাজে তিনি এবং তাঁর সহকর্মীরা সফল। বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারতের বিক্রম। তার পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞানও।

এক সুত্রের খবর যে এই সাফল্যের মাঝেই ইসরোর বাঙালি বিজ্ঞানী শুভ্রদীপ জানালেন, সূর্যের পথে পাড়ি দেবে ভারত। শুভ্রদীপ বললেন, “প্রথম বার সূর্যের পথে পাড়ি দেওয়ার কথা ভাবছি আমরা। সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সূর্যের পৃষ্ঠে তো নামা সম্ভব নয়, আদিত্য-এল১ নামের যে মহাকাশযান পাঠানো হবে, সেটি যাবে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত। ল্যাগরেঞ্জিয়ান পয়েন্ট ১ বলে একটা জায়গা পর্যন্ত পাঠানো হবে। ওই জায়গায় পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ থাকে না। ওই জায়গায় আদিত্য-এল১ পৌঁছে গেলে আজীবন থেকে যেতে পারবে। সেই চেষ্টাই করছে ইসরো। ২ অথবা ৩ সেপ্টেম্বর আদিত্য-এল১-কে পাঠানো হবে। তার কাজ চলছে এখন।”

চাঁদের মাটিতে পা রাখতে চন্দ্রযান-৩-এর সময় লেগেছে ৪০ দিন। সূর্যের পথে যেতে লাগবে ১৮০ দিন। শুভ্রদীপ বললেন, “ভারত এর আগে এত দূরে কোনও মহাকাশযান পাঠায়নি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। আদিত্য-এল১ যাবে ১৫ লক্ষ কিলোমিটার দূরে। সময় লাগবে ১৮০ দিন। সেই কাজই চলছে এখন। দিনে ১২ ঘণ্টা কাজ করছি আমরা। শনি এবং রবিবারেও ছুটি নেই। দুটো কাজ একসঙ্গে চলছে বলে চাপ এখন আরও বেশি।”বুধবার সন্ধ্যায় গোটা ভারতের চোখ ছিল চাঁদের দিকে। ইসরোর পাঠানো চন্দ্রযান-৩ শেষ পর্যন্ত চাঁদে ল্যান্ডার বিক্রমকে নামাতে পারে কি না, সেই নিয়েই ছিল যাবতীয় আকর্ষণ। কিন্তু চাঁদের পাশাপাশি ইসরো নিঃশব্দে এগোচ্ছে অন্য একটি লক্ষ্য নিয়ে। তাদের ভাবনায় চাঁদের সঙ্গে রয়েছে সূর্যও। তাই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সূর্যে পাড়ি দেবে ‘আদিত্য-এল১’। জানালেন ইসরোর বাঙালি বিজ্ঞানী শুভ্রদীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *