এবার কালিম্পং এ ‘বুলডোজার’ রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কালিম্পং পুরসভার এগজিকিউটিভ অফিসার সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে সশরীরে হাজিরা দিয়ে জানান, প্রাথমিক ভাবে কিছু অংশ বেআইনি নির্মাণ করা হয়েছিল মনে করা হয়। পরে দেখা যায় পাহাড়ের কোলে ওই ভবনটি সম্পূর্ণ বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। ফলে পুরসভার অতিরিক্ত সময় লাগবে। কমপক্ষে পাঁচ দিন সময় দেওয়া হোক। এই আর্জি মঞ্জুর করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ কালিম্পং পুরসভাকে পাঁচ দিনের মধ্যে বেআইনি নির্মাণ ভাঙতে নির্দেশ দেন বিচারপতি। ১১ মাইল, রিষি রোডে বেআইনি নির্মাণ ঘিরে হয় মামলা। CST স্কুলের পাশেই ওই নির্মাণ। বৃহস্পতিবার তাঁর নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আগামী ২২ অগাস্টের মধ্যে ওই বেআইনি নির্মাণ না ভাঙলে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা করা হবে কালিম্পং পুরসভার বিরুদ্ধে।পুরসভা চাইলে ওই নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহার করতে পারেন বলেও নির্দেশে জানান। এর আগে কলকাতার একটি বেআইনি নির্মাণ ভাঙতেও বুলডোজার ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।কালিম্পং পুরসভার অনুমতি না নিয়েই বেআইনি ভাবে একটি নির্মাণ করা হয়েছে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেন বীরবাহাদুর বলন নামে এক স্থানীয় বাসিন্দা। তাঁর বক্তব্য, পাহাড়ি এলাকায় এই ধরণের নির্মাণ বিপদ ডেকে আনতে পারে। ওই নির্মাণের উপরের অংশে একটি স্কুলও রয়েছে।গত সোমবার ওই নির্মাণটি রাত ১২টার মধ্যে ভাঙার নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি, বিচারপতির পরামর্শ, ভাঙার সুবিধার্থে বুলডোজার ব্যবহার করতে পারে পুরসভা। অভিযোগ, আদালতের নির্দেশের পরেও বেআইনি নির্মাণটি সম্পূর্ন ভাঙা হয়নি। ফলে বিষয়টি নিয়ে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী।এর পরে কেন আদালতের নির্দেশ কার্যকর করা হয়নি তা জানতে পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে তলব করে আদালত। হাইকোর্ট জানায়, ২৪ ঘণ্টার মধ্যে ওই অফিসারকে সশরীরে হাজিরা দিয়ে জানাতে হবে কেন কোর্টের নির্দেশ পালন করা হয়নি।
বৃহস্পতিবার কালিম্পং পুরসভার এগজিকিউটিভ অফিসার সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে সশরীরে হাজিরা দিয়ে জানান, প্রাথমিক ভাবে কিছু অংশ বেআইনি নির্মাণ করা হয়েছিল মনে করা হয়। পরে দেখা যায় পাহাড়ের কোলে ওই ভবনটি সম্পূর্ণ বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। ফলে পুরসভার অতিরিক্ত সময় লাগবে। কমপক্ষে পাঁচ দিন সময় দেওয়া হোক। এই আর্জি মঞ্জুর করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি জানান, আগামী ২২ অগাস্ট বিকেল ৪টের মধ্যে ওই ভবনটি ভাঙতে হবে। পরের দিন তা নিয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। নইলে স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করবে আদালত।কলকাতার পর কালিম্পং, ফের বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহারের দাওয়াই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে’র। নির্দেশনামায় বুলডোজার ব্যবহারে সবুজ সঙ্কেত বিচারপতি’র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *