নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে ভবিষ্যতের জন্য দেশের লক্ষ্য আজ দেশবাসীর কাছে তুলে ধরবেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গত ৯ বছরে কেন্দ্রীয় সরকারের যাবতীয় কাজকর্মের হিসেব-নিকেশ-সহ সমগ্র দেশবাসীর কাছে তুলে ধরতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিক থেকে দেখতে গেলে এবার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের বিশেষ গুরুত্ব রয়েছে।নরেন্দ্র মোদিই দেশের প্রথম অ-কংগ্রেসী প্রধানমন্ত্রী, যিনি একটানা পরপর ১০বার লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করবেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এবং নিজের দ্বিতীয় কার্যকাল সমাপ্ত হওয়ার আগে শেষবারের মতো দেশবাসীকে সম্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকাল সাড়ে সাতটা নাগাদ লালকেল্লার প্রাচীর থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।কোন কোন বিষয়গুলিকে গুরুত্ব দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? সূত্র মারফত নিউজ এইট্টিন বাংলার হাতে যে তথ্য এসেছে, আসুন তা একবার দেখে নেওয়া যাক – স্বাধীনতা দিবসের প্রাক্কালে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভারতের আগামী ২৫ বছরের মিশন ব্যাখ্যা করতে পারেন। যার মধ্যে বিশেষভাবে গুরুত্ব পাবে সামাজিক, আর্থিক, আইনি এবং রাজনৈতিক অগ্রগতি।এছাড়াও মনিপুরের ঘটনাকে মাথায় রেখে সমগ্র উত্তর-পূর্ব ভারতের জন্য বিশেষ কোনো ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।উত্তর-পূর্ব ভারতসহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে সামগ্রিকভাবে উন্নয়নের জোয়ার আনতে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। যার মধ্যে বিশেষ গুরুত্ব পেতে পারে পরিকাঠাম উন্নয়ন এবং সড়ক নির্মাণ। জম্মু-কাশ্মীরে জাতীয় পতাকা উড়ছে। উপত্যকায় পরিবর্তন আসছে। মানুষ খুশি। এমন বিষয়গুলি তুলে ধরে পাকিস্তান অচিনকে বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী মোদি।বিশেষ কোনো ঘোষণা হতে পারে আদিবাসী এবং মহিলাদের জন্য।
প্রধানমন্ত্রী উল্লেখ করতে পারেন দেশের আভ্যন্তরীণ সুরক্ষায় প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে নকশালপন্থী উগ্রবাদ, জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বে পরিস্থিতি অস্থির করে তোলার চেষ্টা চলছে বলে অভিযোগ করতে পারেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে প্রধানমন্ত্রী দেশবাসীর সামনে উল্লেখ করতে পারেন দেশ থেকে বামপন্থী উগ্রবাদ প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর পরাক্রম ও সফলতার উল্লেখ করতে পারেন তিনি।
এছাড়াও অন্যান্য বারের মতো এবারও প্রধানমন্ত্রী বিশেষ দুটি বার্তা দিতে পারেন দেশবাসীকে। যার একটি হল – “আমার মাটি আমার দেশ”। এবং দ্বিতীয় টি হল, “অমৃত কলস যাত্রা”। এই দুটি কর্মসূচিতে দেশের প্রত্যেকটি গ্রামের নাগরিককে যুক্ত হওয়ার আহ্বান জানাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের কৃষক এবং যুবদের নিয়ে বর্তমান মোদি সরকারের উপলব্ধি দেশবাসীর সামনে পেশ করতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তার রাজত্বে গত ৯ বছরে দেশের বিভিন্ন প্রান্তে দুর্নীতির বিরুদ্ধে সরকার কতটা পদক্ষেপ করেছে এবং কতটা সফল হয়েছে সে বিষয়ে দেশবাসীর সামনে তথ্য তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী কয়েক বছরে দাসত্ব মোচনের পদক্ষেপ হিসেবে সংসদে পেশ করা ভারতীয় দণ্ডবিধি, ভারতীয় ফৌজদারি আইন এবং সাক্ষ্য আইনের খসড়ার উল্লেখ করতে পারেন মোদি। দেশের আইনে আমূল পরিবর্তনের লক্ষ্যে প্রস্তাবিত আইন গুলি ইতিমধ্যেই লোকসভায় পেশ হয়েছে।
