ভুমিকম্প

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের সময় সোমবার রাত ৮টা ৪৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল অসমের করিমগঞ্জ থেকে ১৮.২ কিলোমিটার উত্তর-পশ্চিমে, সিলেট থেকে ৩৫.৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে, অসমের বদরপুর থেকে ৪০ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং সিলেটের ছাতক থেকে ৫৫.৭ কিলোমিটার পূর্ব দিকে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে।

বাংলাদেশের সিলেটে ভূমিকম্প। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৩। ভারতের অসম ও বাংলাদেশ সংলগ্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়, কেঁপে ওঠে অসমের করিমগঞ্জ এলাকা।টানা কয়েক সেকেন্ড ধরে কয়েক দফা কাপুনিতে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।বিভিন্ন প্রান্তে এ ধরেনের ভুমিকম্প উদ্বেগ বাড়াচ্ছে।

ভূমিকম্পে কাঁপল কলকাতা। মৃদু কাঁপুনি উত্তর ২৪ পরগনাতেও। জানা যাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্র বাংলাদেশে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। বাংলাদেশের সিলেটের কাছে কম্পন-কেন্দ্র বা এপিসেন্টার বলে জানা যাচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে টুইটারে জানানো হয়েছে, এদিন রাত ৮টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। কম্পনের এপিসেন্টার মেঘালয়ের চেরাপুঞ্জী থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে বলে জানানো হয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকেভূমিকম্পের প্রভাব এপার বাংলায় খুব একটা অনুভূত হয়নি।

কলকাতা ও বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনা জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে এদিন রাতে। এর পাশাপাশি বাংলাদেশের এই ভূমিকম্পের জেরে উত্তর পূর্বের জেলাগুলিতেই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্বের বেশ কিছু জায়গায় ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সিলেটের কাছে কানাইঘাটের আশপাশে। বাংলাদেশ ও ভারত ছাড়াও ভূটান ও মায়ানমারের কিছু কিছু জায়গাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে জুন মাসেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ। সেই বারও ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সিলেটের কাছেই। আর এবারও সেই সিলেটের কাছেই ফের একবার ভূমিকম্প। আজ রাতে ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার নীচে ভূমিকম্প হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *