নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সোশ্যাল মিডিয়ায় তিরঙ্গার ব্যবহার করেছি। এবার স্বাধীনতা দিবসের দিন প্রতিটি ঘরে ঘরে যাতে এবারও তিরঙ্গা পতাকা লাগানো থাকে, সে ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য, বাংলার প্রতিটি মানুষের মনে দেশপ্রেম আরও জাগ্রত করা।’’ গতকাল, রবিবার ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় ডিপি বদল করে তিরঙ্গা ব্যবহারের আবেদন জানিয়েছিলেন। এরপর থেকেই দেখা গিয়েছে বঙ্গ বিজেপি শিবিরের শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ থেকে দলের অন্যান্য নেতা,কর্মী সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ডিপি বদল করেছেন।
এবার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে বাস্তব রূপ দিতে আসরে নেমে পড়েছে বঙ্গ বিজেপি।রাজ্য বিজেপির পক্ষ থেকে বাংলার প্রতিটি ঘরে যাতে নির্দিষ্ট দিনে সবাই জাতীয় পতাকা লাগান সে ব্যাপারে আবেদন জানানো হয়। আসলে এই কর্মসূচির মাধ্যমে বঙ্গ বিজেপি শিবিরের জনসংযোগই যে তাদের মূল লক্ষ্য বলেই মত ওয়াকিবহল মহলের।প্রধানমন্ত্রীর আবেদন মতো সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপির নেতা-কর্মীদের ডিপি বদল নজরে এসেছে। এবার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি রুপায়নে উদ্যোগী বঙ্গ বিজেপি।
গত বছর স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচি পালন করেছিল কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে স্বাধীনতা দিবসের বেশ কিছুদিন আগে থেকেই ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে চরম প্রস্তুতির ছবিও নজরে এসেছিল। এবারও সেই পথেই হাঁটতে চায় রাজ্য বিজেপি।গত বছর স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচি পালন করেছিল কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে স্বাধীনতা দিবসের বেশ কিছুদিন আগে থেকেই ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র
