বার্তা পাঠাল চন্দ্রযান-৩

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ পৃথিবী থেকে চাঁদে পৌছতে সময় লাগবে মোট ৪০ দিন। শনিবার তার মধ্যে ২২তম দিন সম্পূর্ণ হল। এই ২২ দিন ধরে মিশন অপারেশন কমপ্লেক্স থেকে চন্দ্রযানের উপর নজর রাখছেন বিজ্ঞানীরা। চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩। শনিবার সন্ধ্যের পর সরকারিভাবে জানিয়ে দেওয়া হল সফলভাবে চাঁদের কক্ষপথে স্থাপিত হয়েছে চন্দ্রযান।

চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩। শনিবার সন্ধ্যের পর সরকারিভাবে জানিয়ে দেওয়া হল সফলভাবে চাঁদের কক্ষপথে স্থাপিত হয়েছে চন্দ্রযান। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে চাঁদ এবং যানের মধ্যে সবচেয়ে কম দূরত্ব যখন ছিল তখনই এটি কক্ষপথ পরিবর্তন করেছে। পরবর্তীতে কক্ষপথের দূরত্ব কমানোর কাজটি করা হবে। এই দূরত্ব কমতে শুরু করবে আগামিকাল রাত ১১টার পর থেকে। এর আগে ইসরোর পক্ষ থেকে বলা হয়েছিল আগামী ২৩ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরন করবে চন্দ্রযান।‘চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছি, মাধ্যাকর্ষণ অনুভব করছি’, বার্তা পাঠাল চন্দ্রযান-৩,ISRO: চাঁদের মাটি স্পর্শ করার ক্ষেত্রে ভারত চতুর্থ দেশ হতে চললেও দক্ষিণ মেরুতে পৌঁছনোর ক্ষেত্রে প্রথম হওয়ার সুযোগ পেতে চলেছে ভারত। কেননা কোনও দেশের যান এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে নামেনি।চন্দ্রাভিযানে আরও এক সাফল্য ইসরো (ISRO)-র।

চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩। শনিবার সন্ধ্যায় নির্বিঘ্নে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। শুধু চাঁদের কক্ষপথে প্রবেশ করা নয়, চন্দ্রের মাধ্যাকর্ষণ অনুভব করছে বলেও বার্তা পাঠিয়েছে চন্দ্রযান-৩। অর্থাৎ এখনও পর্যন্ত সফল অপারেশন ইসরো-র।ইসরো সূত্রে জানা গিয়েছে, গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটা থেকে উত্ক্ষেপণ হয় চন্দ্রযান-৩।

তারপর ২২ দিন পর এদিন সন্ধ্যায় চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। ইসরো জানিয়েছে, ৭টা ১২ মিনিটে অপারেশন শুরু হয়। ১৮৩৫ সেকেন্ড ধরে চলে। তাতেই লক্ষ্যপূরণ। চাঁদের ১৬৪ কিলোমিটার বাই ১৮ হাজার ৭৪ কিলোমিটারের উপবৃত্তাকার কক্ষপথে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। এই নিয়ে তৃতীয় বার চাঁদের কক্ষপথে পৌঁছল ইসরো। পরবর্তী অপারেশন আগামিকাল রাত ১১টায়। সুতরাং এবার চাঁদের আরও কাছে যাওয়ার পালা ইসরোর চন্দ্রযানের। দফায়-দফায় ৫ বার চাঁদের কক্ষপথ বদলাবে চন্দ্রযান-৩। এরপর যানের প্রাথমিক লক্ষ্য, চাঁদের ১০০ কিলোমিটারের গোলাকার কক্ষপথে পৌঁছনো। তারপর আগামী ১৭ অগস্ট প্রপালশন মডিউল থেকে ল্যান্ডার বিচ্ছিন্ন হবে। সেটাই বড় পরীক্ষা।

এরপর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট বিকালে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ল্যান্ডার বিক্রম।বিজ্ঞানীরা বলছেন আগামী ১৭ দিন অতন্ত্য গুরুত্বপূর্ণ। চন্দ্রযানের কক্ষপথে প্রবেশ করার পর ইসরোর দ্বিতীয় চ্যালেঞ্জ সফট ল্যান্ডিং। ল্যান্ডার বিক্রম রোভার প্রজ্ঞান আগামী মূল যান থেকে আগামী ১৭ অগাস্ট বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।ইসরোর হিসাব অনুসারে ঠিক তার ছ’দিন পর চাঁদে অবতরণ করবে যানটি। শেষবারে এই অবতরণের সময়ই বিপদ ঘটেছিল তাই এবারেও সেই সময়টি নিয়ে উত্কণ্ঠা কাটছে না বিজ্ঞানীদের।প্রসঙ্গত, এর আগে চাঁদের মাটি ছুঁয়েছে আমেরিকা, রাশিয়া, চিন। চন্দ্রযান-৩ যদি ঠিকঠাক চাঁদের মাটি স্পর্শ করতে পারে, তাহলে চন্দ্রযান পাঠানোয় ভারত হবে চতুর্থ দেশ। চাঁদের মাটি স্পর্শ করার ক্ষেত্রে ভারত চতুর্থ দেশ হতে চললেও দক্ষিণ মেরুতে পৌঁছনোর ক্ষেত্রে প্রথম হওয়ার সুযোগ পেতে চলেছে ভারত। কেননা কোনও দেশের যান এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে নামেনি। ২০০২ সালে ভারতেরই চন্দ্রযান-২ চাঁদের দক্ষিণ মেরুতে নামার চেষ্টা করেছিল। কিন্তু, একেবারে শেষ মুহূর্তে সমস্ত স্বপ্ন ভেঙে পড়ে। চাঁদের মাটিতে আছড়ে পড়ে সেটি। তবে আবার স্বপ্ন পূরণের সুযোগ এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *