গ্রেফতার হবেন কি শুভেন্দু?

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ বেশ খানিকটা অস্বস্তি বাড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পঞ্চায়েত নির্বাচনে প্ররোচনামূলক মন্তব্য অভিযোগের ভিত্তিতে করা মামলা করা হয়েছিল সেই কারনেই আদালতের নির্দেশ কি দেওয়া হয়েছে?এই মামলার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শর্তসাপেক্ষে এফআইআর দায়েরে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশে বলা হয়েছেন এক্ষেত্রে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের সত্যতা খতিয়ে দেখবে পুলিশ।

এই মর্মে অনুমতি দিয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ।নির্দেশে বলা হয়েছে অভিযোগের গ্রহণযোগ্যতা থাকলে FIR দায়ের করতে পারবে পুলিশ। যদিও শর্ত স্বরূপ বলা হয়েছে, এক্ষেত্রে আদালতের অনুমতি ছাড়া কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এমনটাই নির্দেশ বিচারপতির। শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যের কারণেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে অশান্তি হয়েছে, এই অভিযোগে ভিত্তিতে এফআইআর করতে পারবে পুলিশ।

জানা যায় যে  “পঞ্চায়েতে ভোটপর্ব চলাকালীন শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন সুমন সিং”। সেই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই আজ এমন নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিসন বেঞ্চ। আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ না বসায়। জনস্বার্থ মামলার শুনানি হয় বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে। উল্লেখ্য, সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী শুধুমাত্র রাষ্ট্রপতি ও রাজ্যপাল ফৌজদারি মামলার ক্ষেত্রে রক্ষাকবচ পেয়ে থাকেন৷তবে এ নিয়ে খানিকটা অস্বস্তি বাড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শেষ পর্যন্ত কি সিধান্ত নেয় আদালত সেদিকেই চোখ থাকবে জনসাধারনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *