ভারি বৃষ্টির সতর্কতা এই জেলাগুলোয়!

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কম বেশী সব জায়গাতেই যেন এক অস্বস্তিকর আবহাওয়া । কখনও মেঘ আবার কখনও বৃষ্টি আবার কখনও চড়া রোদ, সবকিছুরই সাক্ষী থাকছেন বাংলার মানুষ। বেশকিছু দিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। এবার দক্ষিণবঙ্গবাসীও বৃষ্টিতে ভিজতে চলেছে।ইতিমধ্যেই অবশ্য রাজ্যের আবহাওয়া নিয়ে নতুন করে বুলেটিন জারি হয়েছে। আইএমডি’র পক্ষ থেকে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আবহাওয়ার কী পরিস্থিতি হতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। বুলেটিনে কী বলেছে আলিপুর আবহাওয়া দফতর তা জেনে নেয়াওা যাক।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি কিছুটা বাড়বে আগামিকাল, একুশে জুলাই শুক্রবার। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি।উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে। আগামিকাল একুশে জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। অনেকটা পাসিং সাওয়ার রেইন। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে অনুমান আবহাওয়াবিদদের।উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এর প্রভাব পড়বে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়।

মৌসুমি অক্ষরেখা বিকানির, কোটা, গুনা, ডামহো, পেন্ড্রারোড, এরপর রাউলকেল্লা কন্টাইয়ের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত।আজ বৃষ্টি বাড়তে পারে রাজ্যে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে শুক্রবার একুশে জুলাই বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।হাওড়া অফিসের তরফে জানানো হয়েছে যে, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে। অন্যদিকে, প্রবল বৃষ্টিপাতের জেরে সমস্যার মুখে পড়তে হচ্ছে উত্তরবঙ্গের বাসিন্দাদের। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নিচু এলাকাগুলোতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। বর্ষাকালের স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে।দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় যদি অস্বস্তি হবে। আপাতত তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। আজ বৃষ্টির কিছুটা কম হলেও বৃষ্টি বাড়তে পারে শুক্রবার।আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। ওপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। আপাতত তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই।কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।  আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৬.৭ মিলিমিটার।আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর, রাজস্থান, উত্তরাখণ্ড, বিদর্ভ, ছত্তীসগঢ়, মুম্বই, কঙ্কন, গোয়া, গুজরাত, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তেলেঙ্গনা ও ইয়ানামে।আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কঙ্কন ও গোয়া, উত্তরাণ্ড, রাজস্থান, বিদর্ভ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, সৌরাষ্ট্র, কচ্ছ, তেলেঙ্গনা, কর্ণাটক, ওড়িষা ও গুজরাতে।বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং দক্ষিণের অন্ধপ্রদেশের ইয়ানামে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *