বেধরক মার খেলেন এক পর্যটক তাজমহল দেখতে এসে

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ দিল্লি থেকে উত্তরপ্রদেশের আগ্রায় বেড়াতে এসেছিলেন এক যুবক। সেখানেই বিভৎস এক ঘটনার সাক্ষী হতে হয়েছে তাঁকে। রড, লাঠি দিয়ে মারধর করা হয় ওই পর্যটককে। এমনকী কোনওক্রমে বাঁচতে একটি দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকেও তাঁর উপর হামলা চলে। সেই দোকানের সিসিটিভি ফুটেজই ভাইরাল হয়েছে নেটপাড়ায়।আগরার তাজগঞ্জ থানা এলাকায়। পুলিশি সূত্রে জানা গিয়েছে, এদিন গাড়ি নিয়ে দিল্লি থেকে আগ্রা তাজমহল দেখতে আসছিলেন এক পর্যটক। বাসাই চৌকির কাছে তাঁর গাড়ি পুণ্যার্থীদের এক দলকে ধাক্কা মারে।তাজমহল দেখতে আসা পর্যটককে রড, লাঠি দিয়ে বেধরক মারধর! ভিডিয়ো ভাইরাল হতেই তৎপর পুলিশ
তাজমহল দেখতে এসে রড, লাঠির বেধরক মার খেলেন এক পর্যটক। নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।

আবার লোহার রড। সেইসব জিনিস দিয়েই সমানে বেধরক মার। বার বার আর্জি জানিয়েও থামছে না সেই মারধর। আগ্রায় তাজমহল দেখতে এসে স্থানীয়দের হাতে এমনই মার খেলেন এক পর্যটক। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিয়ো। ঘটনাটি ভাইরাল হতেই পদক্ষেপ নিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত পাঁচজনকে।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এক টুইটার ব্যবহারকারী অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে ভিডিয়োটিতে উত্তরপ্রদেশ পুলিশকে ট্যাগ করেন। এরপরই ঘটনাটির বিষয়ে তৎপরতা দেখায় পুলিশ। ইতিমধ্যে পাঁচ অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।ভারতের একটি অন্যতম পর্যটনস্থল হল আগ্রা। আর সেখানে বেড়াতে এসে পর্যটককে যেভাবে হেনস্থা হতে হয়েছে তা দেখে বেশ উষ্মা প্রকাশ করেছে নেটপাড়া।
এতে কেউ আহত না হলেও ক্ষিপ্ত হয়ে ওঠে পুণ্যার্থীরা। অভিযোগ, ঘটনাটিতে এক সাধুর ভক্তের গায়ে গাড়ির আঘাত লাগে।

এতেই রেগে যায় ভক্তের দল।😎হয়। খানিকক্ষণের মধ্যেই পর্যটককে গাড়ি থেকে নামিয়ে তারা মারধর করতে থাকেন বলে অভিযোগ। উপায় না পেয়ে কোনওক্রমে একটি মিষ্টির দোকানে আশ্রয় নেন পর্যটক। কিন্তু সেখানেই ঢুকে পড়ে হামলাকারীর দল। দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, বেশ কয়েকজন যুবক মিলে মারছেন ওই পর্যটককে। বারবার ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েও তাঁর অনুরোধ শুনছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *