সুস্থ থাকতে খেতেই হবে কাঁকরোল

         নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ কাঁকরোল ভিটামিন সি পরিপূর্ণ হওয়ায় প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টরূপে কাজ করে। যা শরীরের টক্সিন দূর করে ক্যান্সারের ঝুঁকি কমায়। কাঁকরোলে আছে বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, লিউটেইন, যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয়না, ত্বককে করে তারুণ্যদীপ্ত। কাঁকরোলের ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।ওজন ঝরিয়ে রোগা হতে চাইলে কাঁকরোল খেতেই হবে৷বর্ষায় প্রচুর পরিমাণে কাঁকরোল পাওয়া যায় বাজারে৷ লাউ প্রজাতির এই সবজি ফাইবার, মিনারেলস ও অন্যান্য পুষ্টিগুণে ভরা৷ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এই সবজি৷ খাওয়া যায় ভাজা, তরকারি, পুরভরার নানা স্বাদে৷বর্ষায় সুস্থ থাকতে কাঁকরোল অতুলনীয়৷ ক্ষতিকর অসুখ থেকে রক্ষার পাশাপাশি নানা উপকারিতা আছে এই সবজির৷

পুষ্টিবিদ  জানিয়েছেন কেন এই সবজি খেতেই হবে বর্ষাকালে এবং বছরভর৷ওজন ঝরিয়ে রোগা হতে চাইলে কাঁকরোল খেতেই হবে৷ এই সবজিতে কোনও ক্যালরি নেই৷ লো ক্যালরি এই সবজিতে জলের পরিমাণ প্রচুর৷ ব্যালান্সড ডায়েটের জন্য এই সবজি ছাড়া উপায় নেই৷কাঁকরোলে ভিটামিন এ আছে পর্যাপ্ত পরিমাণে৷ তাই চোখের দৃষ্টিশক্তি অটুট রাখতে এই সবজি খেতেই হবে৷ চোখের সব অসুখকে দূরে রাখবে৷অ্যান্টি অক্সিড্যান্ট, আলফা ক্যারোটিন, লাটেইন, বিটা ক্যারোটিন, জিজ্যান্থিসের মতো উপাদান ভরপুর হওয়ায় কাঁকরোল ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না৷কাঁকরোল নিয়ন্ত্রণ করে ব্লাড সুগারকে৷ তাই ডায়াবেটিস রোগীদের ডায়েটে অবশ্যই রাখুন এই সবজি৷

ফাইবার প্রচুর থাকায় হজমে সহায়ক এই সবজি৷ পাকস্থলির সংক্রমণ নিয়ন্ত্রণ করে পেট পরিষ্কার রাখে কাঁকরোল৷একাধিক অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় যকৃৎকে সুস্থ রাখে কাঁকরোলের গুণাগুণ৷ ভিটামিন বি-৬, ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, নায়াসিনের মতো উপাদান থাকায় ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখে কাঁকরোল৷ কাঁকরোলে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, কার্বোহাইড্রেট, ফাইবার, লুটেইন, অ্যান্টিঅক্সিডেন্টের মতো একাধিক প্রয়োজনীয় উপাদান যেগুলি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি আর ফলিক অ্যাসিড। তাই নিয়মিত কাঁকরোল খেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা থেকে সহজেই দূরে থাকা সম্ভব।

যাঁদের রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বেশি মাত্রায় উপস্থিত, তাঁদের জন্য কাঁকরোল অত্যন্ত উপকারী একটি সবজি। এটি রক্তে উপস্থিত ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে সাহায্য করে। এর পাশাপাশি কাঁকরোল নিয়মিত খেলে হৃদযন্ত্রের স্বাস্থ্যও ভাল থাকে।একাধিক গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের শরীরে লাইকোপিনেরে মাত্রা কম তাঁদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যদের তুলনায় অন্তত ৫০ শতাংশ বেশি রয়েছে। তাই হৃদযন্ত্রের সুস্বাস্থ্য ধরে রাখতে কাঁকরোল নিয়মিত খান।কাঁকরোলে রয়েছে চোখের স্বাস্থ্যের জন্য উপকারী বিটাক্যারোটিন, ভিটামিন ও অন্যান্য অনেক উপাদান যা দৃষ্টিশক্তির উন্নতিতে অত্যন্ত কার্যকরী! দৃষ্টিশক্তির উন্নতির পাশাপাশি কাঁকরোল চোখের ছানি পড়া ঠেকাতেও সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *