রিঞ্জয় মিত্র,নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার পঞ্চায়েত ভোট গণনার দিন তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে কয়েকটি জেলায় । আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। পঞ্চায়েত ভোটের দিন প্রবল বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। তবে আজ মুষলধারে বৃষ্টিতে ব্যাহত হতে পারে গণনার কাজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। মানে ঝেঁপে বৃষ্টি হবে কয়েকটি জেলায়।আবহাওয়া অফিস সুত্রের খবরে জানা যাচ্ছে যে , আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টি বাড়বে । ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই জেলাগুলিতে। তুমুল বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরের কিছু অংশে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি দু-এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হতে পারে। তবে ভোট গণনার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে । কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে। গরম বাড়তে পারে। মৌসব ভবন সূত্রে খবর, কলকাতার তাপমাত্রা বাড়তে পারে ৩৪ ডিগ্রি পর্যন্ত। সর্বনিম্ন তাপমাত্রা থকবে ২৮ ডিগ্রির আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯১ শতাংশ। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ এলাকা শিবপুরি, সিদ্ধি, ডালটনগঞ্জ হয়ে বাঁকুড়ার উপর দিয়ে পূর্ব দিকে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুর পর্যন্ত বিস্তৃত। গুজরাত সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গুজরাত থেকে কেরল পর্যন্ত।
দক্ষিণ-পশ্চিম রাজস্থানে রয়েছে একটি নিম্নচাপ এলাকা। এর জেরে উত্তর ভারতে বৃষ্টি আরও বাড়বে।৩৩৯ কেন্দ্রে পঞ্চায়েত ভোট গণনা আর কিছুক্ষণেই, প্রতি কেন্দ্রে থাকছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভি। তবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, গুজরাত, মধ্যপ্রদেশ এবং সিকিম, বিহার, কঙ্কন ও গোয়াতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে।
ভোট গণনা শুরু হবে তুমুল বৃষ্টি মাথায় নিয়েই, তিন জেলায় লাল সতর্কতা
