রিঞ্জয় মিত্র, ইউএপি ডিজিটাল ডেস্কঃ বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে নানা জেলা থেকেভোট গণনার সকালেও । কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রতিটি গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্যের সশন্ত্র পুলিশও পাহারায় আছে। তা সত্ত্বেও কয়েকটি গণনাকেন্দ্রের বাইরে তুমুল অশান্তি শুরু হয়েছে। বোমাবাজি, সংঘর্ষের খবরও আসছে নানা জেলা থেকে। বীরভূমের নানুরে গণনাকেন্দ্রে যেতে সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে বিক্ষোভ করছেন সিপিএম কর্মী-সমর্থকরা।
ভোট গণনা শুরুর আগে উত্তর ২৪ পরগনায় সিপিএম প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। আমডাঙার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতে ৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী নিখোঁজ। গণনাকেন্দ্রের সামনে থেকেই তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েত ভোট গণনা শুরু হল জেলায় জেলায়, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রতিটি গণনা কেন্দ্র সকালে গণনা শুরুর পর থেকেই অগ্নিগর্ভ ডায়মন্ড হারবার। দফায় দফায় বোমাবাজি চলছে। ফকির চাঁদ কলেজে সিপিএমের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
ভোটের দিনও সন্ত্রাসের ছবি দেখেছে ভাঙর। গণনার দিনেও তার ব্যতিক্রম হল না। ঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে উদ্ধার হল বোমা। শৌচাগারের ছাদের উপর থেকে বোমা উদ্ধার করে কাশিপুর থানার পুলিশ। কারা বোমা রেখে গেছে, তার খোঁজ চলছে।
গণনা শুরুর আগে বারাবনিতে তুমুল উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। বারাবনির দোমহানি কেলেজোড়া গার্লস হাইস্কুলের বাইরে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ বাহিনী।
বাগনানে গণনাকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ চলছে বলে খবর। রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ বিরোধী এজেন্টদের ৷ আমতা ২ ব্লকেও বিরোধী এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে ৷ পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। অভিযোগ বিরোধী প্রার্থীদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
বোমাবাজি, আমডাঙায় সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ গননা কে কেন্দ্র করে
