মনোনয়ন জমা দিয়ে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত মৌসম

৬ইএপ্রিল,২০২৬ :- নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক: সামসী:সামসী: নির্বাচন যত এগোচ্ছে, মৌসমের এই আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী মন্তব্য মালদা জেলার রাজনৈতিক সমীকরণকে নতুন করে উসকে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মালদা জেলার সামসীতে নির্বাচনী উত্তাপ বাড়িয়ে মনোনয়নপত্র জমা দিলেন মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌসম নূর । সোমবার মনোনয়ন দাখিলের সময় তাঁর সমর্থনে সামসী ও পার্শ্ববর্তী এলাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা কার্যত বিশাল এক শক্তিপ্রদর্শনে রূপ নেয়।

মনোনয়ন জমা দেওয়ার পর অত্যন্ত আত্মবিশ্বাসী মেজাজে মৌসম বলেন, “মানুষের এই বিপুল ভালোবাসা ও সমর্থন কল্পনাও করতে পারিনি। এই জনজোয়ারই প্রমাণ করছে মানুষ আমাদের সঙ্গে রয়েছেন।” আসন্ন নির্বাচনে মালতীপুর আসন থেকে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি শাসকদলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। মৌসমের হুংকার, “এবারের নির্বাচনে মালতীপুরে পরিবর্তন নিশ্চিত। শুধু তাই নয়, গোটা মালদা জেলাতেই এবার তৃণমূল শূন্য হবে।”

  ইশা খানকে তীব্র কটাক্ষ করে নির্দল হিসেবে মনোনয়ন জনির

সামসী:মনোনয়ন দাখিলের পর সংবাদমাধ্যমের সামনে ইশা খান চৌধুরীকে সরাসরি নিশানা করে জনি বলেন, ‘‘তিনি বাপের দেওয়া প্যারাসুট নেতা।’’ তাঁর অভিযোগ, প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছিল। টানা সাত দিন দলীয় কার্যালয়ে কর্মীরা ধরনা দিলেও জেলা সভাপতি তাঁদের সঙ্গে কথা বলার বা ক্ষোভ প্রশমনের কোনো প্রয়োজন বোধ করেননি। নেতৃত্বের এই অবহেলাই তাঁকে নির্দল হিসেবে দাঁড়াতে বাধ্য করেছে বলে দাবি তাঁর

চাঁচল রাজনীতিতে কংগ্রেসের অন্তর্কলহ এবার প্রকাশ্যে আছড়ে পড়ল। দলের প্রার্থী নির্বাচন এবং জেলা নেতৃত্বের উদাসীনতার প্রতিবাদে সোমবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা আনজারুল হক জনি । এদিন মনোনয়ন জমা দিয়ে জেলা কংগ্রেস সভাপতি ইশা খান চৌধুরীকে  নজিরবিহীন ভাষায় আক্রমণ শানান তিনি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই চাঁচল কংগ্রেসে ভাঙন ও পদত্যাগের খবর সামনে আসছিল। আনজারুলের এই নির্দল লড়াই এখন কংগ্রেসের ভোটব্যাঙ্কে কতটা প্রভাব ফেলে এবং ভোটের ময়দানে কার সুবিধা করে দেয়, সেটাই এখন দেখার।

আনজারুল হক জনি জানান, তাঁর এই লড়াই শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং বঞ্চিত ও ক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের আবেগের প্রতিফলন। তিনি দাবি করেন, মাঠের লড়াইয়ে থাকা কর্মীদের একটি বড় অংশ তাঁর পাশেই রয়েছেন এবং তাঁদের সমর্থন নিয়েই তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।