ডেথ ক্লেমে পরিবার বাঁচলো-পেনশন শুরু হলো

২৭শে  মার্চ,২০২৬ :- নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক:


সঞ্চয় ও বিনিয়োগের গুরুত্ব নিয়ে আরও একবার গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরলেন গণেন্দ্র মোহন মুস্তাফি। News UAP-এর পডকাস্টের দ্বিতীয় পর্বে তিনি শেয়ার করলেন তার দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতার নানা দিক।

UTI দিয়ে কর্মজীবন শুরু করে জীবন বীমা, Health Insurance এবং বর্তমানে Mutual Fund—এই দীর্ঘ পথচলায় তিনি বহু মানুষের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাহায্য করেছেন।

অনেক সময় মানুষ Insurance বা Mutual Fund করতে চাইত না…
কিন্তু জোর করেই করানো হয়েছিল কিছু পলিসি।

বছর কয়েক পর—
যখন ম্যাচিউরিটির টাকা হাতে এসেছে,
বা ডেথ ক্লেমে পরিবার বাঁচলো,
বা পেনশন শুরু হলো…

তখন সেই মানুষগুলোই বলেছে—
‘Mustafi Da না থাকলে আজ আমরা সমস্যায় পড়তাম…’

👉 তাই আজ থেকেই শুরু করুন সঠিক Financial Planning।”

এই পর্বে  জি এম মুস্তাফি বিশেষভাবে উল্লেখ করেন, অনেক সময় গ্রাহকদের প্রথমে বোঝানো কঠিন হলেও, পরবর্তীতে যখন তারা ম্যাচিউরিটি, ডেথ ক্লেম বা পেনশনের সুবিধা পান, তখনই তারা এই সিদ্ধান্তের প্রকৃত গুরুত্ব উপলব্ধি করেন।

তার মতে, বর্তমান সময়ে শুধুমাত্র আয় করাই যথেষ্ট নয়, সঠিক পরিকল্পনার মাধ্যমে সেই আয়কে সুরক্ষিত ও বৃদ্ধি করাও সমানভাবে জরুরি।

জীবন বীমা, স্বাস্থ্য বীমা এবং মিউচুয়াল ফান্ড—এই তিনটি স্তম্ভ একজন মানুষের আর্থিক স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি জানান।

পডকাস্টের এই পর্বটি সাধারণ মানুষের মধ্যে আর্থিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।