মমতা বন্দ্যোপাধ্যায়ের এস আই আর-ধর্না প্রত্যাহার পাঁচ দিনের মাথায়

আজই SIR নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানায়, নির্বাচনের আগের দিন পর্যন্ত নাম উঠলেও ভোট দেওয়া যাবে। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশও দিয়েছে আদালত, যাতে নাম বাদ যাওয়া, নাম বিবেচনাধীন থাকা লোকজন আবেদন জানাতে পারেন। আদালতের এমন নির্দেশে নিজেদের জয় দেখছে তৃণমূল। তাই এদিন ধর্নামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, “আমাদের পিটিশন অনুযায়ী, এই অর্ডারগুলি হয়েছে।

১০ই  মার্চ,২০২৬ :-নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক, কল্কাতাঃ- আজ একটু আগেই ধর্না প্রত্যাহারের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, “অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে…পাঁচ দিন তো আমরা রাস্তায় আছি…আমি দরকারে ৫০ দিনও থাকতে পারে। নির্বাচনও আছে সামনে। তাহলে আমরাও কি ধর্নাটা, আজকের মতো সাময়িক তুলতে পারি!” পাঁচ দিনের মাথায় SIR-ধর্না প্রত্যাহার করলেন  শুক্রবার থেকে ধর্না শুরু করেছিলেন মমাতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধেয় ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন তৃণমূলনেত্রী। SIR-এ দেদার নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছিলেন নেতা-মন্ত্রীদের নিয়ে। 

 আজই SIR নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানায়, নির্বাচনের আগের দিন পর্যন্ত নাম উঠলেও ভোট দেওয়া যাবে। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশও দিয়েছে আদালত, যাতে নাম বাদ যাওয়া, নাম বিবেচনাধীন থাকা লোকজন আবেদন জানাতে পারেন। আদালতের এমন নির্দেশে নিজেদের জয় দেখছে তৃণমূল। তাই এদিন ধর্নামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, “আমাদের পিটিশন অনুযায়ী, এই অর্ডারগুলি হয়েছে।এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, চলতি মাসের মাঝামাঝি সময়ে নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। এক দফায় নির্বাচন হবে, না একাধিক দফায়, সেই নিয়ে জোর জল্পনা চলছে। তবে মমতার দাবি, বিজেপি-র নির্দেশেই অনেক নাম বাদ দিচ্ছে কমিশন। 

হাইকোর্টের প্রধান বিচারপতিকে ট্রাইব্যুনাল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিচারব্যবস্থার উপর মানুষের আস্থা এবং ভরসা যেন অক্ষুণ্ণ থাকে। বিশেষ মামলা হিসেবে বাংলাকে রেখেছে। ট্রাইব্যুনালে গিয়ে ক্লিয়ার করাতে পারবেন। নাম ডিলিট হয়েছে যাঁদের, যাঁদের নাম বিবেচনাধীন, সকলেই ট্রাইব্যুনালে যেতে পারবেন। যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আজ খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট এটা মানুষের জয় বলে মনে করি।” সর্বোচ্চ আদালত জানায়, নির্বাচনের আগের দিন পর্যন্ত নাম উঠলেও ভোট দেওয়া যাবে। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশও দিয়েছে আদালত, যাতে নাম বাদ যাওয়া, নাম বিবেচনাধীন থাকা লোকজন আবেদন জানাতে পারেন।