‘ও পিসি যা ইচ্ছা তাই করছো চুরি/ রাজ্যটা তোর বাপের নাকি/ দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী, ভণ্ডামিতে এক নম্বরি’- গত বছর এপ্রিল মাসে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে এমন কথায় সুর দিয়ে গান বেঁধেছিলেন মণীন্দ্র। নিজের ফেসবুক পেজে সেই গান শেয়ার করতেই মুহূর্তে ভাইরাল হয়। এরপর তৃণমূল সমর্থকদের হুমকির মুখে পড়তে হয় শিল্পীকে। গান ডিলিট না করা হলে পরিণাম ভালো হবে না! ফলে দিন কুড়ির জন্য বাড়ি ছাড়তে হয়েছিল মণীন্দ্রকে। এরপরও প্রতিষ্ঠানবিরোধী গান থামাননি শিল্পী। কোভিডকালের অরাজকতা, আরজি কর কাণ্ড, বাংলাদেশের অশান্তি, মোবাইল রিচার্জের মাশুল বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন।

নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক,নয়ারহাট: ,১লা ফেব্রুয়ারি ২০২৬:- তিনি যেন হীরক রাজার দেশে-র গায়ক চরণদাস! সরকারের একাধিক দুর্নীতির বিষয়ে গান বেঁধে পড়তে হয়েছিল শাসকদলের রোষানলে। এমনকি, পুলিশের হাত থেকে বঁাচতে গা-ঢাকা দিতে হয় তঁাকে। শনিবার বিকেলে মাথাভাঙ্গা-১ ব্লকের নয়ারহাটের পানিগ্রামের সেই ভাওয়াইয়া গায়ক মণীন্দ্র বর্মনের বাড়িতেই সটান হাজির তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। দিলেন সংবর্ধনা। সঙ্গে, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা এবং দেড় দশকে তৃণমূল সরকারের সাফল্যের খতিয়ান দিয়ে লেখা ‘উন্নয়নের পঁাচালি’ এবং ‘উন্নয়নের সংলাপ’ পুস্তিকাও দেওয়া হয় মণীন্দ্রকে। এছাড়া শিল্পীর বাড়িতে ঘণ্টাখানেক একান্ত আলাপচারিতা সারেন কোচবিহারের প্রাক্তন সাংসদ। ফলে জল্পনা, কোনও ‘অফার’ পেলেন কি মণীন্দ্র?
‘ও পিসি যা ইচ্ছা তাই করছো চুরি/ রাজ্যটা তোর বাপের নাকি/ দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী, ভণ্ডামিতে এক নম্বরি’- গত বছর এপ্রিল মাসে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে এমন কথায় সুর দিয়ে গান বেঁধেছিলেন মণীন্দ্র। নিজের ফেসবুক পেজে সেই গান শেয়ার করতেই মুহূর্তে ভাইরাল হয়। এরপর তৃণমূল সমর্থকদের হুমকির মুখে পড়তে হয় শিল্পীকে। গান ডিলিট না করা হলে পরিণাম ভালো হবে না! ফলে দিন কুড়ির জন্য বাড়ি ছাড়তে হয়েছিল মণীন্দ্রকে। এরপরও প্রতিষ্ঠানবিরোধী গান থামাননি শিল্পী। কোভিডকালের অরাজকতা, আরজি কর কাণ্ড, বাংলাদেশের অশান্তি, মোবাইল রিচার্জের মাশুল বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন।
তবে ‘অফার’-এর জল্পনা উড়িয়ে দিয়েছেন পার্থপ্রতিম, মণীন্দ্র দুজনেই। পার্থ বলেন, ‘শিল্পী হিসেবে মণীন্দ্রকে ভালোবেসে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন। আমি সেটা পৌঁছে দিলাম। রাজনীতি নিয়ে কথা হয়নি।’
এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় গুঞ্জন, রাজ্য সরকারের বিরুদ্ধে গান গেয়ে ভাইরাল মণীন্দ্রর কণ্ঠে এবার কি সরকারের উন্নয়নের গান শোনা যাবে? শিল্পীর বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা, উপহার পাঠিয়েছেন। উন্নয়নের পাঁচালি এবং উন্নয়নের সংলাপ এখনও পড়িনি। বাস্তবের সঙ্গে মিল পেলে উন্নয়ন নিয়ে গান বাঁধব। না হলে দুর্নীতি নিয়ে যেমন গান গেয়েছি, তেমনি গাইব।’