শিলিগুড়ির গর্ব রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে—

 বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার উত্তরকন্যায় এক প্রশাসনিক বৈঠকে তিনি জানান, শিলিগুড়ির চাঁদমণিতে ২৭ একর জমি বরাদ্দ করে নতুন একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করা হবে, যার নাম হবে রিচা ঘোষ ক্রিকেট স্টেডিয়াম। এই খবর শোনার পর আবেগে চোখ ভিজে ওঠে রিচার বাবা মানবেন্দ্র ঘোষের। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী যা ঘোষণা করলেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বহুদিনের স্বপ্ন আজ সত্যি হলো।

**নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক, কলকাতা ,১০ই নভেম্বর  :**ইডেন গার্ডেনে রিচাকে রাজ্য সরকার ও সিএবি-র পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। তাঁকে সম্মান জানিয়ে বঙ্গভূষণ পুরস্কার, ডিএসপি পদে নিয়োগপত্র এবং সোনার চেইন তুলে দেন মুখ্যমন্ত্রী। সিএবি ফাইনালের প্রতিটি রানের জন্য তাঁকে মোট ৩৪ লক্ষ টাকা প্রদান করে। এছাড়া রিচার হাতে তুলে দেওয়া হয় সোনার ব্যাট ও সোনার বল।

 সোমবার উত্তরকন্যায় এক প্রশাসনিক বৈঠকে তিনি জানান, শিলিগুড়ির চাঁদমণিতে ২৭ একর জমি বরাদ্দ করে নতুন একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করা হবে, যার নাম হবে রিচা ঘোষ ক্রিকেট স্টেডিয়াম। এই খবর শোনার পর আবেগে চোখ ভিজে ওঠে রিচার বাবা মানবেন্দ্র ঘোষের। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী যা ঘোষণা করলেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বহুদিনের স্বপ্ন আজ সত্যি হলো। নতুন প্রজন্মের আরও অনেক রিচা তৈরি হবে।”

বাংলার প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছেন রিচা ঘোষ। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী বিশ্বকাপের দোরগোড়ায় পৌঁছালেও কাপ ছুঁতে পারেননি। কিন্তু রিচা তাঁর ব্যাটে বিশ্বকাপ ঘরে এনেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে সাত নম্বরে নেমে মাত্র ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে ভারতকে ২৯৮ রানে পৌঁছাতে সাহায্য করেন। পুরো টুর্নামেন্টে তাঁর সংগ্রহ ছিল ২৩৫ রান, গড় ৩৯.১৬—যা ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

শনিবার ইডেন গার্ডেনে রিচাকে রাজ্য সরকার ও সিএবি-র পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। তাঁকে সম্মান জানিয়ে বঙ্গভূষণ পুরস্কার, ডিএসপি পদে নিয়োগপত্র এবং সোনার চেইন তুলে দেন মুখ্যমন্ত্রী। সিএবি ফাইনালের প্রতিটি রানের জন্য তাঁকে মোট ৩৪ লক্ষ টাকা প্রদান করে। এছাড়া রিচার হাতে তুলে দেওয়া হয় সোনার ব্যাট ও সোনার বল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। রিচা বলেন, “আমি চাপ উপভোগ করি। অনুশীলনের সময় নির্দিষ্ট সময়ের মধ্যে কত রান করতে পারি সেটি লক্ষ্য করি।”

রিচার এই সাফল্যে আজ গর্বে উজ্জ্বল বাংলা, গর্বিত গোটা দেশ।