‘মান্থা’-র প্রভাবে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে

বিপর্যয়ের ক্ষত এখনও টাটকা, ‘মান্থা’-র প্রভাবে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে

শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অক্টোবরের শুরুতে উত্তরবঙ্গে যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছিল, তার ক্ষত এখনও টাটকা। তার মধ্যেই ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হবে।

নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক, শিলিগুড়ি, ২৮শে অক্টোবর ২০২৫: : শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে ‘মান্থা’। মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার কাছে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। রাজ্যটির উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। মান্থার প্রভাব পড়তে চলেছে বাংলাতেও। বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে দমকা হাওয়া। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।
অন্যদিকে, আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অক্টোবরের শুরুতে উত্তরবঙ্গে যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছিল, তার ক্ষত এখনও টাটকা। তার মধ্যেই ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হবে।

বিজেপির জেলা সম্পাদকের বাড়িতে বোমাবাজি! অভিযুক্ত উদয়নপুত্র সায়ন্তন

সোমবার রাতে সায়ন্তন গুহ’র নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে বোমাবাজি করে। ধাক্কা দেয় বাড়ির গেটে। সেই সঙ্গে চলে অকথ্য গালিগালাজ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রীপুত্র সায়ন্তন।
তাঁর কথায়, ‘গতকাল রাতে আমরা ২ নম্বর ওয়ার্ডে যুব সভাপতি পার্থ সাহার বাড়ি থেকে ফিরছিলাম।

দিনহাটা : বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায়ের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ’র ছেলে সায়ন্তন গুহ’র বিরুদ্ধে। সোমবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা শহরে ব্যাপক শোরগোল পড়েছে। যদিও বিজেপির জেলা সম্পাদকের অভিযোগকে তেমন গুরুত্ব দিয়ে চায়নি তৃণমূল। উলটে অজয় রায়কে ‘চুনোপুঁটি’ বলে কটাক্ষ করেছে ঘাসফুল শিবির। এবিষয়ে থানায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।

অজয়ের অভিযোগ, সোমবার রাতে সায়ন্তন গুহ’র নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে বোমাবাজি করে। ধাক্কা দেয় বাড়ির গেটে। সেই সঙ্গে চলে অকথ্য গালিগালাজ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রীপুত্র সায়ন্তন।
তাঁর কথায়, ‘গতকাল রাতে আমরা ২ নম্বর ওয়ার্ডে যুব সভাপতি পার্থ সাহার বাড়ি থেকে ফিরছিলাম। পথে আমাদের সঙ্গে থাকা কয়েকজন তরুণ নেহাত মজার ছলে আতশবাজি ফাটান।’ সায়ন্তনের পালটা তোপ, ‘বাড়ি লক্ষ্য করে কোনও কিছু ছোড়ার প্রমাণ দিতে পারবেন কি ওই নেতা? আসলে এসব অভিযোগ তুলে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন উনি।’