কংগ্রেস ভূমিপুত্রকেই প্রার্থী করল

রাজু বিস্তার বিপক্ষে ইতিমধ্যেই প্রার্থী হয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা৷ দার্জিলিংয়ে গোপাল লামাকে প্রার্থী করে লড়াইয়ে নেমেছে তৃণমূল৷দার্জিলিং লোকসভা কেন্দ্রে মুনিশ তামাংকে প্রার্থী করল কংগ্রেস৷ এ দিন দিল্লিতে কংগ্রেসের সদর দফতর থেকে লোকসভা নির্বাচনের জন্য আরও এক দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়৷

নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক ঃ –  দার্জিলিং আসনটি কংগ্রেসেকে ছেড়ে দিয়েছিল বামেরা৷ অন্যদিকে ইন্ডিয়া জোটে সামিল হয়েছিলেন হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড৷ অজয়ের হাত ধরেই কংগ্রেসে যোগ দেন মুনিশ তামাং৷ অজয় এডওয়ার্ডের দাবি ছিল, মুনিশ তামাংয়ের মতো ভূমিপুত্রকে প্রার্থী করলে দলমত নির্বিশেষে সবাই তাঁকে সমর্থন করবেন৷যদিও অজয় এই দাবি করলেও এ দিন তাঁর দলেই বড়সড় ভাঙন ধরিয়েছে বিজেপি৷ দার্জিলিংয়ে হামরো পার্টির ছয়জন মহিলা কাউন্সিলর এ দিন রাজু বিস্তার হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন৷ ফলে লোকসভা নির্বাচনের আগে দার্জিলিং পুরসভাতেও নিজেদের ক্ষমতা বাড়িয়ে নিল গেরুয়া শিবির৷ আবার মুনিশ তামাংকে প্রার্থী করায় বেঁকে বসেছেন কংগ্রেস নেতা বিনয় তামাং৷ মুনিশকে তিনি কোনও রকম সহযোগিতা করবেন না বলে এ দিনও জানিয়ে দিয়েছেন পাহাড়ের প্রভাবশালী এই নেতা৷

আবার রাজু বিস্তার বিপক্ষে ইতিমধ্যেই প্রার্থী হয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা৷ দার্জিলিংয়ে গোপাল লামাকে প্রার্থী করে লড়াইয়ে নেমেছে তৃণমূল৷দার্জিলিং লোকসভা কেন্দ্রে মুনিশ তামাংকে প্রার্থী করল কংগ্রেস৷ এ দিন দিল্লিতে কংগ্রেসের সদর দফতর থেকে লোকসভা নির্বাচনের জন্য আরও এক দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস হাইকম্যান্ড৷গত বৃহস্পতিবারই কংগ্রেসে যোগ দিয়েছিলেন মুনিশ তামাং৷ তিনি দার্জিলিংয়ে ভারতীয় গোর্খা পরিসংঘ বলে স্থানীয় একটি রাজনৈতিক দলের সভাপতি ছিলেন৷ দিল্লির মোতিলাল নেহরু কলেজে ইংরেজির অধ্যাপনা করেন তিনি৷ গত বৃহস্পতিবারই দিল্লিতে কংগ্রেসে যোগ দিয়েছিলেন মুনিশ তামাং৷

তার পরেই তাঁকে দার্জিলিংয়ের প্রার্থী হিসেবে ঘোষণা করল কংগ্রেস হাইকম্যান্ড৷ এদিকে মুর্শিদাবাদ থেকে এবার ভোটে লড়ছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর পাশেই বহরমপুর থেকে লড়াইয়ে নামছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এবারের ভোটে সেলিমের জয় নিয়ে নিশ্চিত অধীর। আর এই নিয়েই এবার পাল্টা বিঁধলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান। তৃণমূল প্রার্থীর খোঁচা, ‘অধীর চৌধুরী তো মুর্শিদাবাদ জেলার ঠিকা নিয়ে বসে নেই!’ উল্টে বহরমপুর শহর থেকে পুরসভা অধীরদের হাতছাড়া হয়ে গিয়েছে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী। বললেন, ‘যদি মুর্শিদাবাদে সেলিমকে এনে উনি মনে করেন জেতাতে পারবেন, তা ভুল ধারণা। তাহলে উনি নিজেই হারবেন। সিপিএমের ফাঁদে পা দিলে অধীর চৌধুরীকে জিততে হবে না। অধীর চৌধুরী যদি সিপিএমের প্রেমে পড়ে থাকেন, তাহলে ওনাকেও এবার গোল খেয়ে যেতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *