রাজনীতিকদের জোটের অঙ্ক মেলাতে বেগ পেতে হচ্ছে

আগামী ২৯ জানুয়ারি থেকে জেলা সফর শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে সূত্রের খবর, আগামী ২৯ জানুয়ারি কোচবিহারে প্রশাসনিক সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতেও সভা করতে পারেন তিনি। আর ওই একই সময়ে উত্তরবঙ্গে থাকার কথা রাহুল গান্ধী। ২৮ ও ২৯ তারিখ শিলিগুড়ির একাধিক জায়গায় পদযাত্রা হওয়ার কথা তাঁর।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ শাসকের বিরোধিতায় ঢাক-ঢোল পিটিয়ে আসরে নেমেছিলেন বিরোধীরা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সমীকরণে নতুন মোড় আসছে। বিশেষত বাংলায় জোটের অঙ্ক মেলাতে কপালে বেগ পেতে হচ্ছে রাজনীতিকদের। মঙ্গলবারও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কংগ্রেস ‘উল্টোপাল্টা আসন’ চাইছে। কটা আসন দেবেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। সেই জল্পনার মাঝেই রাজ্যে আসছেন রাহুল গান্ধী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে সময়ে উত্তরবঙ্গে যাচ্ছেন, ঠিক সেই সময়েই রাহুলও থাকবেন উত্তরবঙ্গে। নির্ধারিত সূচি তেমনটাই বলছে।লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ২৯ জানুয়ারি থেকে জেলা সফর শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে সূত্রের খবর, আগামী ২৯ জানুয়ারি কোচবিহারে প্রশাসনিক সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতেও সভা করতে পারেন তিনি। আর ওই একই সময়ে উত্তরবঙ্গে থাকার কথা রাহুল গান্ধী। ২৮ ও ২৯ তারিখ শিলিগুড়ির একাধিক জায়গায় পদযাত্রা হওয়ার কথা তাঁর। ভারত জোড় ন্যায় যাত্রা-র অংশ হিসেবে উত্তরবঙ্গে ওই সফরে থাকবেন রাহুল।

ইন্ডিয়া জোটের শরিক দুই দলের দুই শীর্ষ নেতা একই সময়ে উত্তরবঙ্গ সফরে গেলে তাঁদের মধ্যে কোনও যোগাযোগ তৈরি হয় কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।উল্লেখ্য, সম্প্রতি রাহুল গান্ধী সংবাদমাধ্যমে বলেছেন, তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভাল। আসন ভাগাভাগি নিয়ে কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন তিনি। রাহুলের সেই মন্তব্যের পরই দলীয় বৈঠকে মমতা যেভাবে কংগ্রেসের ওপর বিরক্তি প্রকাশ করেছেন, তা প্রদেশ কংগ্রেস খুব একটা ভাল চোখে দেখছেন না। মমতা বলেছেন, “দশটা-বারোটা যা খুশি আসন চাইছে ওরা, আমি দুটো-র বেশি দেব না।”এদিকে ফালাকাটার টাউন ক্লাব ময়দানে যাওয়ার কথা থাকলেও রাহুল গান্ধি ফিরে গিয়েছেন দিল্লি। কোচবিহারের খাগড়াবাড়ি থেকে আলিপুরদুয়ারে হাসিমারার বায়ুসেনার ছাউনি থেকে দিল্লি উড়ে গিয়েছেন। হাসিমারার বায়ুসেনার ছাউনি থেকে আকাশপথে দিল্লি উড়ে গিয়েছেন। ইতিমধ্যে বাংলায় কংগ্রেসের ন্যায় যাত্রা কাটছাঁট করে জরুরি ভিত্তিতে দিল্লি উড়ে গিয়েছেন রাহুল গান্ধি। এরই মধ্যে রাহুল গান্ধির শিলিগুড়ির কর্মসূচিতে অনুমতি দিতে নারাজ পুলিশ।২৮ জানুয়ারি রাহুল গান্ধির শিলিগুড়ির কর্মসূচির অনুমতি দিতে নারাজ জেলা প্রশাসন।

পরীক্ষা আছে বলে জানিয়েছে জেলা পুলিশ। ই মেইল মারফত কংগ্রেসকে জানানো হয়েছে সেই বিষয়ে। কোনও রকম কর্মসূচির অনুমতি দিতে নারাজ পুলিশ। সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজ বৈঠক হয়।রাহুলের সুচি অনুযায়ী শিলিগুড়ির কর্মসূচি রয়েছে, থানা মোড় থেকে হিলকার্ড রোড দিয়ে ন্যায় যাত্রা এয়ার ভিউ মোড় সেখান থেকে বিহার মোড়‌। সেখান থেকে নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র পর্যন্ত যাওয়ার কথা। কর্মসূচি ঘিরে জটিলতা তৈরি হয়েছে।‌প্রসঙ্গত, বৃহস্পতিবারই আসন ভাগাভাগি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবির সূত্রে জানানো হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ব্যবহারে তারা অসন্তুষ্ট। তাঁরা তৃণমূল সুপ্রিমোকে একের পর এক আক্রমণ করে সীমা ছাড়িয়েছে। বার বারই পুরোনো ‘কবর’ খুঁড়ছেন অধীর। তৃণমূল সূত্রে আরও জানানো হয়েছে, “আমরা আসন ভাগাভাগির জন্য যথেষ্ট ধৈর্য ধরেছি, আমরা যথেষ্ট উদার ছিলাম এই বিষয়টি নিয়ে। কিন্তু কংগ্রেসের তরফে শুধুই দীর্ঘসূত্রিতা চলেছে। এখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের মন্তব্যের পর ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমেছে কংগ্রেস।” রাহুল গান্ধির কর্মসূচিতে অনুমতি না দেওয়া সেই জটিলতারই সূত্রে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *