ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী

নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্কঃ
এবার কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী।ভাঙড়ের পর কুলতলিতে চলল গুলি, জখম তৃণমূল প্রার্থী দক্ষিণ ২৪ পরগনায় একের পর এক অশান্তি। অভিযোগ সিপিএম-এর বিরুদ্ধে।দক্ষিণ ২৪ পরগনায় একের পর এক অশান্তি। এবার কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী। অভিযোগ সিপিএম-এর বিরুদ্ধে। কুলতলিতে প্রচারে বেরিয়ে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীগুলি লাগে পায়ে, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে সিপিএম ও এসইউসিআই-এর বিরুদ্ধে অভিযোগ।
পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তি থামছেই না দক্ষিণ ২৪ পরগনায়। এবার গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল কুলতলিতে। গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আহত প্রার্থীর নাম কুতুবউদ্দিন ঘরামি। ডান পায়ে গুলি লাগে তাঁর। যদিও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।কুলতলি থানার পুলিশ গোটা ঘটবার তদন্ত শুরু করেছে ।
জানা গিয়েছে, সোমবার রাতে নির্বাচনী প্রচার সারছিলেন মেরিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর সংসদের তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামি। অভিযোগ, সেই সময় আচমকাই হামলা চালানো হয় তাঁর ওপর। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পায়ে গুলি লাগে তাঁর। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন দলীয় কর্মীরা। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় জামতলা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেন চিকিৎসকেরা।এদিকে এই ঘটনায় সিপিএম-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। দলের নেতা তথা অঞ্চল সভাপতি জাকির হোসেন শেখের অভিযোগ, ভোটে জিততে এটা সিপিএম ও এসইউসিআই-এর যৌথ হামলা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। এই প্রসঙ্গে সিপিএম নেতা উদয় মণ্ডল পালটা বলেন, এলাকায় তৃণমূলের কোনও জনভিত্তি নেই। ভোটের আগে দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতে গুলি লাগার এই অভিনয় করছে বলে জানিএয়াছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *