কোন ঘটনার কারণে মা হতে পারছেন না মানালি

নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্কঃ বিয়ের পর মা হতে চান না? কোন ঘটনার কারণে সন্তান নিতে পারছেন না মানালি দে? দর্শকের খুবই পছন্দের একজন অভিনেত্রী। বাংলা টেলিভিশনের পর্দায় তার কর্মজীবন শুরু হয়েছিল ২০০৯ সাল থেকে। প্রথম সিরিয়াল ‘বউ কথা কও’ হিট হওয়ার পর মানালীকে আর পেছনে ঘুরে তাকাতে হয়নি। একের পর এক নকশি কাঁথা, ভুতু, ধূলোকণার মত হিট সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তাকে এখন জি বাংলা-তে ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে দেখা যাচ্ছে।
ভালো-অভিনেত্রী হওয়ার পাশাপাশি মানালির একটা সুন্দর পারিবারিক জীবনও আছে। যদিও তার প্রথম বিয়েটা সুখের হয়নি। গায়ক সপ্তক ভট্টাচার্যের সঙ্গে বিচ্ছেদের পর মানালি বিয়ে করেন পরিচালক অভিমন্যু মুখার্জীকে। তাদের বিয়ে প্রায় তিন বছর পেরিয়েছে। তবে সন্তান নেওয়ার ব্যাপারে এখনই পরিকল্পনা করেননি মানালি। তার পুরো ফোকাসটাই এখন রয়েছে কাজের দিকে প্রথমে কাজ তার পর সন্তান নেবো।
স্নেহা চট্টোপাধ্যায়,বাসবদত্তা চট্টোপাধ্যায় , কুয়াশা বিশ্বাস, সৃজনী মিত্র -দের মত তারকারা।মানালির নতুন সিরিয়ালে রয়েছেন এদের মধ্যে স্নেহা এবং বাসবদত্তা বিবাহিতা, তাদের সন্তানও রয়েছে। একসঙ্গে একই সিরিয়ালে এতগুলো অভিনেত্রীর জমায়েত হয়েছে যেখানে সেখানে আড্ডাটাও হয় জোরদার।
গল্পগুজবের মধ্যে স্নেহা এবং বাসবদত্তারা তাদের সাংসারিক জীবনের গল্প বিশেষ করে সন্তানদের দুষ্টুমি নিয়ে আলোচনা করেন যখন তখন মানালির চোখ ওঠে কপালে। সম্প্রতি দিদি নাম্বার ওয়ান-এ এসে এই বিষয়ে মুখ খোলেন অভিনেত্রীরা। মানালি জানান তিনি স্নেহা ও বাসবদত্তার সন্তানদের নিয়ে আলোচনা শুনে নাকি ভয় পেয়ে যান। সেই নিয়েই মুখ খুললেন স্নেহা, বাসবদত্তা এবং মানালি।স্নেহা রচনা ব্যানার্জী -কে বলেন, “আমরা দুজন তো ছানা নিয়ে গল্প জুড়ে দিয়েছি। আমি বাসবদত্তাকে বলি আমার ছেলেটা কি ঘুমোয় রে। এমা তোমার মেয়েটা ঘুমায় না? কী কষ্ট তোমার!” এরপরই বাসবদত্তা বলে ওঠেন, “আর এসব শুনে মানালি ভয় পেয়ে যাচ্ছে”। মানালিও বলেন, “আমি ঘাড় ঘুরিয়ে একবার এদিকে তাকাচ্ছি, তারপর ওদিকে। তারপর বলছি বাবা রে! তোমরা আর বোলো না।”স্নেহা মা হয়েছেন ২০২১ সালে। অন্যদিকে বাসবদত্তা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ২০২২ সালে। দুজনেরই সন্তানেরা এখন খুবই ছোট। মা হওয়ার পর তারা বেশ কিছুদিনের জন্য অভিনয় থেকে ব্রেক নিয়েছিলেন। এখন আবার তারা কাজের জগতে ফিরেছেন। দীর্ঘ বিরতির পর বাসবদত্তা আবার সিরিয়ালে ফিরলেন। আর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজের পর আবার সিরিয়ালে ফিরেছেন স্নেহা ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *